ফিলিস্তিনের গাজায় গত দুই মাসের হামলা ও স্থল অভিযানে গত প্রায় ৪০ বছরের মধ্যে সবচেয়ে বেশি সেনা হারিয়েছে ইসরায়েল। গত অক্টোবর থেকে গাজার অভ্যন্তরে ট্যাঙ্ক নিয়ে জোরালো স্থল অভিযানের পর থেকে আজ রোববার পর্যন্ত ১০৪ জন সেনা হারিয়েছে দেশটি।
এর আগে ১৯৮২ থেকে ১৯৮৫ সাল পর্যন্ত চলা প্রথম লেবানন যুদ্ধে ৬৫৭ জন সেনা হারিয়েছিল ইসরায়েল। এরপর একাধিক সংঘাত হলেও এবারের গাজায় আগ্রাসনের মতো অল্প সময়ে এত সংখ্যক সেনা নিহত হয়নি। সবশেষ রোববার আরও ৫ সেনা নিহতের তথ্য প্রকাশ করেছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী।