মস্কোতে এক সংবাদ সম্মেলনে প্রেসিডেন্ট রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন মন্তব্য করেছেন গাজার পরিস্থিতিকে ইউক্রেনের সঙ্গে তুলনা করা যায় না বলে গাজা উপত্যকার পরিস্থিতিকে তিনি বিপর্যয় হিসেবে বর্ণনা করেছেন।
রাশিয়া-ইউক্রেন সংঘাত শুরুর প্রায় ২ বছর পর আজ বৃহস্পতিবার সংবাদ সম্মেলনে কথা বলেন পুতিন।
পুতিন বলেন, সারা বিশ্বের সবাই গাজায় যা ঘটছে তা দেখতে পারে এবং রাশিয়ার বিশেষ সামরিক অভিযানের পার্থক্য অনুভব করতে পারে।রাশিয়া গাজায় ইসরায়েলি হামলার মাত্রা নিয়ে নিন্দা জানিয়ে সোচ্চার হয়েছে এবং হামাস নির্মূল করতে গিয়ে ফিলিস্তিনিদের সম্মিলিত শাস্তির নিন্দা জানিয়েছে।
সংবাদ সম্মেলনে পুতিন আরও বলেন, রাশিয়ার দখলে থাকা ইউক্রেনের অঞ্চলগুলোয় বর্তমানে ২ লাখ ৪৪ হাজার রুশ সেনা মোতায়েন আছে। তিনি বলেন, শিগগিরই যুদ্ধে নতুন করে আরও সেনা মোতায়েন করা হবে।
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন জানান, ইউক্রেনে এখন পর্যন্ত ছয় লাখের বেশি সেনাসদস্য মোতায়েন করা হয়েছে।