মো: শাহিন মিয়া, গাইবান্ধা জেলা প্রতিনিধি:
গাইবান্ধা, সুন্দরগঞ্জ (০১ জুন)৭নং রামজীবন ইউনিয়ন পরিষদের কার্যালয় সংলগ্ন এলাকায় সকাল ১০টার দিকে চাল বিতরণ কার্যক্রম শুরু হলে কিছু সময় পরেই অসাধু কিছু ব্যবসায়ী পরিষদের চেয়ারম্যান কক্ষ থেকে মাত্র ২০-২৫ হাত দূরে চাল কেনাবেচা শুরু করে দেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, আফছার ব্যাপারি, ফুল মিয়া, দেলাবর, খালেক, জয়নাল ও ইনু ব্যাপারিসহ আরও কয়েকজন মিলে প্রকাশ্যে চালের অবৈধ কেনাবেচা চালিয়ে যান। বিষয়টি গোপন সংবাদের ভিত্তিতে সাংবাদিক পৌঁছালে সত্যতা যাচাইয়ের চেষ্টা করলে উক্ত অসাধু চক্র সংবাদকর্মীদের সঙ্গে অশোভন ও আক্রমণাত্মক আচরণ করে।
ঘটনাস্থলে উপস্থিত ছিলেন আজকের খবর, ঢাকা পোস্ট, প্রথম বুলেটিন, নন্দিত টেলিভিশন ও দৈনিক আমার বাতা-এর প্রতিনিধিরা।
পরিস্থিতি সম্পর্কে জানতে চাইলে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো: শামছুল হুদা বলেন,
“এরা স্থানীয় কিছু ব্যবসায়ী। আমি নিষেধ করলেও তারা কারো কথা শুনে না আমারও না। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জন্য ট্যাগ অফিসার ও সহকারী শিক্ষা অফিসার মো: বিপ্লব হোসেন মদিনা এবং উপজেলা নির্বাহী অফিসার রাজ কুমার বিশ্বাসকে অবহিত করি।”
ইউএনও তাৎক্ষণিক বিষয়টি আমলে নিয়ে পুলিশ পাঠান। এসআই মোবারক হোসেন ফোর্সসহ ঘটনাস্থলে পৌঁছালে অসাধু ব্যবসায়ীরা পালিয়ে যান