ধর্ম – দৈনিক প্রত্যুষা https://dailyprottusha.com জাগবো, জাগাবো Mon, 03 Mar 2025 04:33:41 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=5.8.13 রমজান শুধু উপবাস নয় বরং এটি আত্মশুদ্ধি, ধৈর্য ও কৃতজ্ঞতার মাস: আজহারি https://dailyprottusha.com/2025/03/03/%e0%a6%b0%e0%a6%ae%e0%a6%9c%e0%a6%be%e0%a6%a8-%e0%a6%b6%e0%a7%81%e0%a6%a7%e0%a7%81-%e0%a6%89%e0%a6%aa%e0%a6%ac%e0%a6%be%e0%a6%b8-%e0%a6%a8%e0%a7%9f-%e0%a6%ac%e0%a6%b0%e0%a6%82-%e0%a6%8f%e0%a6%9f/ https://dailyprottusha.com/2025/03/03/%e0%a6%b0%e0%a6%ae%e0%a6%9c%e0%a6%be%e0%a6%a8-%e0%a6%b6%e0%a7%81%e0%a6%a7%e0%a7%81-%e0%a6%89%e0%a6%aa%e0%a6%ac%e0%a6%be%e0%a6%b8-%e0%a6%a8%e0%a7%9f-%e0%a6%ac%e0%a6%b0%e0%a6%82-%e0%a6%8f%e0%a6%9f/#respond Mon, 03 Mar 2025 04:33:41 +0000 https://dailyprottusha.com/?p=3364

পবিত্র রমজানের প্রথম দিন (২ মার্চ) মালয়েশিয়ার কুয়ালালামপুরে এক বিশেষ ইসলামিক আলোচনা সভায় অংশ নিয়েছেন বিশিষ্ট ইসলামিক চিন্তাবিদ ড. মিজানুর রহমান আজহারি। বাংলাদেশি মুসলিম কমিউনিটি মালয়েশিয়ার আয়োজনে ‘রমাদান এন্ড কুরআনিক রিফ্লেকশনস’ শীর্ষক এই সভায় প্রধান বক্তা হিসেবে তিনি ইসলামের শিক্ষা ও রমজানের তাৎপর্য নিয়ে আলোচনা করেন।কুয়ালালামপুরের কুরুস হোটেলের গ্র্যান্ড বলরুমে অনুষ্ঠিত এই আয়োজনে ড. মিজানুর রহমান আজহারি কুরআনের সূরা আদ-দুহা-এর তাফসির তুলে ধরেন। আলোচনায় তিনি আল্লাহর করুণা, নবিজি (সা.) এর প্রতি ভালোবাসা এবং পথনির্দেশনার বিষয়গুলো ব্যাখ্যা করেন। তিনি বলেন, ‘রমজান শুধু উপবাসের মাস নয়, বরং এটি আত্মশুদ্ধি, ধৈর্য, কৃতজ্ঞতা এবং আল্লাহর ওপর ভরসা রাখার শিক্ষা দেয়।’ তার বক্তব্যে তিনি মুসলমানদের আত্মশুদ্ধি ও ইবাদতের গুরুত্ব তুলে ধরেন।

রমজানের পবিত্রতা ও আত্মশুদ্ধির বার্তা ছড়িয়ে দিতে আয়োজিত এই অনুষ্ঠানে প্রবাসী বাংলাদেশি মুসলিমদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। বক্তব্য শেষে ড. মিজানুর রহমান আজহারি বিশেষ দোয়া পরিচালনা করেন, যেখানে তিনি বাংলাদেশসহ সমগ্র মুসলিম উম্মাহর শান্তি, কল্যাণ ও সমৃদ্ধির জন্য প্রার্থনা করেন।
অনুষ্ঠানে বাংলাদেশি মুসলিম কমিউনিটি মালয়েশিয়ার কো-অর্ডিনেটর মোহাম্মদ মোরাদ হোসেন সংগঠনের বিভিন্ন সামাজিক ও মানবিক কার্যক্রম তুলে ধরেন। তিনি জানান, সংগঠনটি— প্রবাসে মৃত্যুবরণ করা বাংলাদেশিদের মরদেহ দেশে পাঠানোর ব্যবস্থা করে। মালয়েশিয়ায় অসুস্থ ও অভাবী বাংলাদেশিদের সহায়তা দেয়। ফিলিস্তিনের জন্য আর্থিক সহায়তা প্রদান করে। প্রাকৃতিক দুর্যোগের সময় দুর্গতদের সহায়তা করে।

তিনি বলেন, ‘আমরা সবসময় মানবতার সেবায় কাজ করার চেষ্টা করি। সকলের দোয়া চাই, যেন আরও বৃহৎ পরিসরে মানবতার খেদমত করতে পারি।’

আলোচনা ও দোয়ার পর আয়োজন করা হয় এক বিশেষ ইফতার ও বুফে ডিনার। এতে অংশগ্রহণকারীরা একসঙ্গে ইফতার করেন এবং ধর্মীয় ও সামাজিক বিষয় নিয়ে আলোচনা করেন।

এই আয়োজনে কুয়ালালামপুরে বসবাসরত বাংলাদেশি মুসলিমদের মাঝে ভ্রাতৃত্ববোধ ও ইসলামী শিক্ষার প্রসার ঘটেছে বলে আয়োজকরা মনে করছেন।

]]>
https://dailyprottusha.com/2025/03/03/%e0%a6%b0%e0%a6%ae%e0%a6%9c%e0%a6%be%e0%a6%a8-%e0%a6%b6%e0%a7%81%e0%a6%a7%e0%a7%81-%e0%a6%89%e0%a6%aa%e0%a6%ac%e0%a6%be%e0%a6%b8-%e0%a6%a8%e0%a7%9f-%e0%a6%ac%e0%a6%b0%e0%a6%82-%e0%a6%8f%e0%a6%9f/feed/ 0
খেলাফত মসলিসের নতুন আমির মাওলানা মামুনুল হক https://dailyprottusha.com/2025/01/11/%e0%a6%96%e0%a7%87%e0%a6%b2%e0%a6%be%e0%a6%ab%e0%a6%a4-%e0%a6%ae%e0%a6%b8%e0%a6%b2%e0%a6%bf%e0%a6%b8%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%a8%e0%a6%a4%e0%a7%81%e0%a6%a8-%e0%a6%86%e0%a6%ae%e0%a6%bf%e0%a6%b0/ https://dailyprottusha.com/2025/01/11/%e0%a6%96%e0%a7%87%e0%a6%b2%e0%a6%be%e0%a6%ab%e0%a6%a4-%e0%a6%ae%e0%a6%b8%e0%a6%b2%e0%a6%bf%e0%a6%b8%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%a8%e0%a6%a4%e0%a7%81%e0%a6%a8-%e0%a6%86%e0%a6%ae%e0%a6%bf%e0%a6%b0/#respond Sat, 11 Jan 2025 12:39:21 +0000 https://dailyprottusha.com/?p=3125

বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মনোনীত হয়েছেন শায়খুল হাদিস পরিষদের পৃষ্ঠপোষক মাওলানা মামুনুল হক।

শনিবার (১১ জানুয়ারী) রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে অনুষ্ঠিত দলের মজলিসে শুরার অধিবেশনে তিনি এ পদে মনোনীত হন।

মাওলানা মামুনুল হক বাংলাদেশ খেলাফত মজলিসের পঞ্চম আমির হলেন। মাওলানা আবদুল বাছিত আজাদের স্থলাভিষিক্ত হলেন তিনি। মাওলানা জালালুদ্দীন আহমদ সংগঠনের নতুন মহাসচিব মনোনীত হয়েছেন। এতদিন দলটির মহাসচিব ছিলেন মামুনুল হক।

এ উপলক্ষে শায়খুল হাদিস পরিষদের প্রধান পৃষ্ঠপোষক মাওলানা মাহফুজুল হক, সভাপতি মাওলানা তাফাজ্জুল হক আজিজ এবং সাধারণ সম্পাদক মাওলানা হাসান জুনাইদ এক যৌথ বিবৃতিতে বলেন, বাংলাদেশ খেলাফত মজলিসের শুরা সদস্যরা যথাসময়ে একটি গুরুত্বপূর্ণ ও যুগোপযোগী সিদ্ধান্ত গ্রহণ করেছেন।

বিবৃতিতে আরও বলা হয়, আমরা বিশ্বাস করি, শায়খুল হাদিস আল্লামা আজিজুল হক রহমাতুল্লাহি আলাইহির হাতে গড়া এ সংগঠনের নেতৃত্ব একজন যোগ্য ও অভিজ্ঞ ব্যক্তির হাতে অর্পিত হয়েছে।

বাংলাদেশ খেলাফতে মজলিসের আমির শায়খুল হাদিস মাওলানা যোবায়ের আহমদ চৌধুরীর মৃত্যুর পর ভারপ্রাপ্ত আমিরে মজলিসের দায়িত্ব পান মাওলানা আবদুল বাছিত আজাদ। পরে ২০২৩ সালের সেপ্টেম্বরে তিনি আমির মনোনীত হন।

]]>
https://dailyprottusha.com/2025/01/11/%e0%a6%96%e0%a7%87%e0%a6%b2%e0%a6%be%e0%a6%ab%e0%a6%a4-%e0%a6%ae%e0%a6%b8%e0%a6%b2%e0%a6%bf%e0%a6%b8%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%a8%e0%a6%a4%e0%a7%81%e0%a6%a8-%e0%a6%86%e0%a6%ae%e0%a6%bf%e0%a6%b0/feed/ 0
আগামী ৩১ জানুয়ারি থেকে ২ ফেব্রুয়ারি পর্যন্ত প্রথম পর্বের বিশ্ব ইজতেমা করবে জুবায়েরপন্থীরা। https://dailyprottusha.com/2025/01/04/%e0%a6%86%e0%a6%97%e0%a6%be%e0%a6%ae%e0%a7%80-%e0%a7%a9%e0%a7%a7-%e0%a6%9c%e0%a6%be%e0%a6%a8%e0%a7%81%e0%a7%9f%e0%a6%be%e0%a6%b0%e0%a6%bf-%e0%a6%a5%e0%a7%87%e0%a6%95%e0%a7%87-%e0%a7%a8-%e0%a6%ab/ https://dailyprottusha.com/2025/01/04/%e0%a6%86%e0%a6%97%e0%a6%be%e0%a6%ae%e0%a7%80-%e0%a7%a9%e0%a7%a7-%e0%a6%9c%e0%a6%be%e0%a6%a8%e0%a7%81%e0%a7%9f%e0%a6%be%e0%a6%b0%e0%a6%bf-%e0%a6%a5%e0%a7%87%e0%a6%95%e0%a7%87-%e0%a7%a8-%e0%a6%ab/#respond Sat, 04 Jan 2025 15:02:18 +0000 https://dailyprottusha.com/?p=3084 পূর্ব ঘোষণা অনুয়ায়ী আগামী ৩১ জানুয়ারি থেকে ২ ফেব্রুয়ারি পর্যন্ত প্রথম পর্বের বিশ্ব ইজতেমা করবে জুবায়েরপন্থীরা। তবে যাদের হাত রক্তে রঞ্জিত তাদের ইজতেমা করার নৈতিক অধিকার নাই বলে মন্তব্য করেছেন বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব মাওলানা মামুনুল হক।

শনিবার (৪ জানুয়ারি) দুপুরে কাকরাইল মসজিদ প্রাঙ্গনে আয়োজিত সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে মামুনুল হক এসব কথা বলেন।

মামুনুল হক বলেন, ‘সাদপন্থিরা নিরীহ মুসল্লীদের ওপর ঘুমন্ত অবস্থায় হামলা চালিয়েছে। নিহত করেছে তিনজনকে। আহত করেছে শতাদিক লোককে। যাদের হাত রক্তে রঞ্জিত তাদের ইজতেমা করার নৈতিক অধিকার নেই।’

তিনি বলেন, ‘হত্যাকারীদের আগে বিচার করতে হবে তারপর ইজতেমা নিয়ে আলোচনা হবে। বিচারের আগে কোনো আলোচনা নয়, এমনকি কোনো ইজতেমা নয়।’

তিনি বলেন, ‘আগামী ৩১ জানুয়ারি থেকে প্রথম পর্বের বিশ্ব ইজতেমা পূর্ব ঘোষণা অনুয়ায়ী চলবে। আর দ্বিতীয় পর্বের বিষয়ে এখনো কোন সিদ্ধান্ত হয়নি। কারন যারা হত্যাকারী, যাদের হাত রক্তে রঞ্জিত, যাদের হাত লাল তারা কিভাবে ইজতেমা করবে। রক্তের ওপর দাড়িয়ে কি ইজতেমা হয়? এটা হতে পারে না। বিচারের আগে ইজতেমা নয়। কোন আলোচনাও নয়।‘

বিচারের পর সাদপন্থীদের সঙ্গে জুবায়েরপন্থীরা আলোচনায় বসবে বলেও জানান মাওলানা মামুনুল হক।

]]>
https://dailyprottusha.com/2025/01/04/%e0%a6%86%e0%a6%97%e0%a6%be%e0%a6%ae%e0%a7%80-%e0%a7%a9%e0%a7%a7-%e0%a6%9c%e0%a6%be%e0%a6%a8%e0%a7%81%e0%a7%9f%e0%a6%be%e0%a6%b0%e0%a6%bf-%e0%a6%a5%e0%a7%87%e0%a6%95%e0%a7%87-%e0%a7%a8-%e0%a6%ab/feed/ 0
ইসলাম প্রচারের জন্য আবারও দেশে ফিরলেন ড. মিজানুর রহমান আজহারি https://dailyprottusha.com/2024/12/26/%e0%a6%87%e0%a6%b8%e0%a6%b2%e0%a6%be%e0%a6%ae-%e0%a6%aa%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%9a%e0%a6%be%e0%a6%b0%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%9c%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%af-%e0%a6%86%e0%a6%ac%e0%a6%be%e0%a6%b0/ https://dailyprottusha.com/2024/12/26/%e0%a6%87%e0%a6%b8%e0%a6%b2%e0%a6%be%e0%a6%ae-%e0%a6%aa%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%9a%e0%a6%be%e0%a6%b0%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%9c%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%af-%e0%a6%86%e0%a6%ac%e0%a6%be%e0%a6%b0/#respond Thu, 26 Dec 2024 13:37:49 +0000 https://dailyprottusha.com/?p=3028 আলহামদুলিল্লাহ, নিরাপদে দেশে এসে পৌঁছালাম।দীর্ঘ পাঁচ বছর পর, বাধাহীনভাবে আবারো প্রিয় মাতৃভূমিতে তাফসিরুল কুরআনের মহতী আয়োজনে অংশগ্রহণ করছি। উদ্বোধনী প্রোগ্রাম হিসেবে আগামীকাল কক্সবাজারে পেকুয়ার বৃহত্তর সাবেক গুলদি তাফসির ময়দানে আলোচনা পেশ করবো। এটি একটি ওয়ার্ম-আপ প্রোগ্রাম। মূলত নতুন বছর ২০২৫-এর জানুয়ারি থেকে বিভাগীয় সফর শুরু হবে ইনশাআল্লাহ।

আজ বৃহস্পতিবার( ২৬ ই ডিসেম্বর) বিকেল তিনটা সময় তার নিজের ফেসবুক ভেরিভাই পেজে প্রকাশ করে নিজেই জানিয়েছেন। তিনি আরো বলেন

প্রতিটি বিভাগেই একটি করে প্রোগ্রামে অংশগ্রহণ করার ইচ্ছে আছে। রাব্বে কারিম নব উদ্যমে এই দাওয়াতি অভিযাত্রায় যুক্ত রাখুন। আমাদের প্রচেষ্টায় ভরপুর বারাকাহ দিন। প্রজন্ম-ক্ষুধা নিবারণে বুদ্ধিবৃত্তিক উপায়ে ইসলামের শাশ্বত বাণী উপস্থাপনের তাওফিক দিন।

]]>
https://dailyprottusha.com/2024/12/26/%e0%a6%87%e0%a6%b8%e0%a6%b2%e0%a6%be%e0%a6%ae-%e0%a6%aa%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%9a%e0%a6%be%e0%a6%b0%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%9c%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%af-%e0%a6%86%e0%a6%ac%e0%a6%be%e0%a6%b0/feed/ 0
মাট ছাড়ার দেওয়ার ঘোষণা দিয়েছে সাদ অনুসারীরা https://dailyprottusha.com/2024/12/18/%e0%a6%ae%e0%a6%be%e0%a6%9f-%e0%a6%9b%e0%a6%be%e0%a7%9c%e0%a6%be%e0%a6%b0-%e0%a6%a6%e0%a7%87%e0%a6%93%e0%a7%9f%e0%a6%be%e0%a6%b0-%e0%a6%98%e0%a7%8b%e0%a6%b7%e0%a6%a3%e0%a6%be-%e0%a6%a6%e0%a6%bf/ https://dailyprottusha.com/2024/12/18/%e0%a6%ae%e0%a6%be%e0%a6%9f-%e0%a6%9b%e0%a6%be%e0%a7%9c%e0%a6%be%e0%a6%b0-%e0%a6%a6%e0%a7%87%e0%a6%93%e0%a7%9f%e0%a6%be%e0%a6%b0-%e0%a6%98%e0%a7%8b%e0%a6%b7%e0%a6%a3%e0%a6%be-%e0%a6%a6%e0%a6%bf/#respond Wed, 18 Dec 2024 07:58:12 +0000 https://dailyprottusha.com/?p=2896 টঙ্গীতে বিশ্ব ইজতেমা ময়দান দখলকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে হতাহতের পর আবারও অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে মাঠ ছাড়ার ঘোষণা দিয়েছেন সাদ কান্ধলভির অনুসারীরা। তাদের পক্ষে রেজা আরিফ এ তথ্য জানিয়েছেন।


বুধবার (১৮ ডিসেম্বর) সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে এক বৈঠক শেষে তিনি এ কথা জানান।
রেজা আরিফ জানান, বৈঠকে সিদ্ধান্ত হয়েছে সরকার নিজ দায়িত্বে মাঠ নিয়ে নেবে। কেউ মাঠের মধ্যে থাকবে না।

বিশ্ব ইজতেমা ময়দান দখলকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে হতাহতের পর মাওলানা সাদ কান্ধলভির অনুসারীদের নিয়ে বেলা ১১টায় বৈঠকে বসেন অন্তর্বর্তী সরকারের পাঁচজন উপদেষ্টা।


মঙ্গলবার (১৭ ডিসেম্বর) মধ্যরাতে গাজীপুরের টঙ্গীর বিশ্ব ইজতেমার মাঠ দখল করা নিয়ে মাওলানা সাদ ও জুবায়েরপন্থি অনুসারীদের মধ্যে সংঘর্ষের ঘটনায় ৩ জন নিহত হয়েছেন। এ ঘটনায় উভয় পক্ষের প্রায় শতাধিক মুসল্লি আহত হয়েছেন।

]]>
https://dailyprottusha.com/2024/12/18/%e0%a6%ae%e0%a6%be%e0%a6%9f-%e0%a6%9b%e0%a6%be%e0%a7%9c%e0%a6%be%e0%a6%b0-%e0%a6%a6%e0%a7%87%e0%a6%93%e0%a7%9f%e0%a6%be%e0%a6%b0-%e0%a6%98%e0%a7%8b%e0%a6%b7%e0%a6%a3%e0%a6%be-%e0%a6%a6%e0%a6%bf/feed/ 0
টঙ্গীর বিশ্ব ইজতেমা ময়দান দখলকে কেন্দ্র করে যোবায়ের ও সাদপন্থীদের মধ্যে তুমুল সংঘর্ষ শুরু হয়েছে। এ ঘটনায় দুজন নিহত ও প্রায় শতাধিক আহত । https://dailyprottusha.com/2024/12/18/%e0%a6%9f%e0%a6%99%e0%a7%8d%e0%a6%97%e0%a7%80%e0%a6%b0-%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%b6%e0%a7%8d%e0%a6%ac-%e0%a6%87%e0%a6%9c%e0%a6%a4%e0%a7%87%e0%a6%ae%e0%a6%be-%e0%a6%ae%e0%a7%9f%e0%a6%a6%e0%a6%be/ https://dailyprottusha.com/2024/12/18/%e0%a6%9f%e0%a6%99%e0%a7%8d%e0%a6%97%e0%a7%80%e0%a6%b0-%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%b6%e0%a7%8d%e0%a6%ac-%e0%a6%87%e0%a6%9c%e0%a6%a4%e0%a7%87%e0%a6%ae%e0%a6%be-%e0%a6%ae%e0%a7%9f%e0%a6%a6%e0%a6%be/#respond Wed, 18 Dec 2024 03:01:20 +0000 https://dailyprottusha.com/?p=2892 টঙ্গীর বিশ্ব ইজতেমা ময়দান দখলকে কেন্দ্র করে যোবায়ের ও সাদপন্থীদের মধ্যে তুমুল সংঘর্ষ শুরু হয়েছে। এ ঘটনায় দুজন নিহত ও প্রায় শতাধিক আহত হয়েছেন।

আজ বুধবার (১৮ ডিসেম্বর) ভোর রাত ৩টার দিকে এই সংঘর্ষ শুরু হয়।সংঘর্ষ নিহতরা হলেন- কিশোরগঞ্জ জেলার পাকুন্দিয়া থানার এগারসিন্দু গ্রামের বাসিন্দা বাচ্চু মিয়া (৭০) ও ঢাকার দক্ষিণখানের বেড়াইদ এলাকার বেলাল (৬০)।আরেকজনের নাম পরিচয় জানা যায়নি।

আহতরা হলেন, ব্রাহ্মণবাড়িয়ার বাসিন্দা আব্দুর রউফ (৫৫), ময়মনসিংহের মজিবুর রহমান (৫৮), আব্দুল হান্নান (৬০), টঙ্গীর জহুরুল ইসলাম (৩৮), গোপালগঞ্জের আরিফ (৩৪), সাভারের ফয়সাল (২৮), নরসিংদীর তরিকুল (৪২), চট্টগ্রামের সাহেদ (৪৪), নরসিংদীর উকিল মিয়া (৫৮), টঙ্গীর পান্ত (৫৫), খোরশেদ আলম (৫০), কেরানীগঞ্জের বেলাল (৩৪), নারায়ণগঞ্জের আনোয়ার (৫০), আবু বক্কর (৫৯), আরিফুল ইসলাম (৫০), সাভারের আনোয়ার (২৬), নোয়াখালীর আনোয়ার (৭৬), সাতক্ষীরার ফোরকান আহমেদ (৩৫)। আরো নাম না জানা প্রায় শতাধিক ব্যাক্তি।

স্থানীয়রা বলেন, রাত ৩টার দিকে সাদপন্থীরা তুরাগ নদীর পশ্চিম তীর থেকে কামার পাড়া ব্রিজসহ বিভিন্ন রাস্তা দিয়ে ইজতেমা ময়দানে প্রবেশ করতে থাকে। এ সময় ময়দানের ভেতর থেকে যোবায়ের পন্থীরা ইটপাটকেল নিক্ষেপ করে। জবাবের সাদপন্থীরাও পাল্টা হামলা চালায়। এক পর্যাায়ে সাদপন্থীরা ময়দানে প্রবেশ করলে উভয়পক্ষের মধ্যে ব্যাপক সংঘর্ষ শুরু হয়। এতে বহু হতাহত হয়।

সাদপন্থীদের প্রভাবশালী মুরুব্বী মুয়াজ বিন নূর এক ভিডিও বার্তায় বলেন, আমরা এখন ইজতেমা ময়দানের নিয়ন্ত্রণে আছি। যোবায়ের পন্থীদের আক্রমণে আমাদের এক ভাই শহীদ হয়েছেন।

এদিকে ইজতেমা ময়দানে সংঘর্ষের ফলে হতাহতদের টঙ্গী আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে নেওয়া হচ্ছে।টঙ্গী আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের সিনিয়র ব্রাদার হাফিজুল ইসলাম বলেন, নিহত ও আহতদের সংবাদ নিশ্চিত করে বলেন, টঙ্গীতে দুপক্ষের সংঘর্ষে হতাহতদের হাসপাতালে আনা হচ্ছে।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত সংঘর্ষ চলছে বলে জানা গেছে। হতাহতের সংখ্যা আরও বাড়ার আশঙ্কা রয়েছে। হতাহতদের ঢাকা মেডিকেলসহ বিভিন্ন হাসপাতালে নেওয়া হচ্ছে।

]]>
https://dailyprottusha.com/2024/12/18/%e0%a6%9f%e0%a6%99%e0%a7%8d%e0%a6%97%e0%a7%80%e0%a6%b0-%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%b6%e0%a7%8d%e0%a6%ac-%e0%a6%87%e0%a6%9c%e0%a6%a4%e0%a7%87%e0%a6%ae%e0%a6%be-%e0%a6%ae%e0%a7%9f%e0%a6%a6%e0%a6%be/feed/ 0
প্রবিত্র কোরআন তেলাওয়াত করে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের বিজয় উদযাপন। https://dailyprottusha.com/2024/12/17/%e0%a6%aa%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%a4%e0%a7%8d%e0%a6%b0-%e0%a6%95%e0%a7%8b%e0%a6%b0%e0%a6%86%e0%a6%a8-%e0%a6%a4%e0%a7%87%e0%a6%b2%e0%a6%be%e0%a6%93%e0%a6%af%e0%a6%bc%e0%a6%be%e0%a6%a4/ https://dailyprottusha.com/2024/12/17/%e0%a6%aa%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%a4%e0%a7%8d%e0%a6%b0-%e0%a6%95%e0%a7%8b%e0%a6%b0%e0%a6%86%e0%a6%a8-%e0%a6%a4%e0%a7%87%e0%a6%b2%e0%a6%be%e0%a6%93%e0%a6%af%e0%a6%bc%e0%a6%be%e0%a6%a4/#respond Tue, 17 Dec 2024 09:09:34 +0000 https://dailyprottusha.com/?p=2879

মোঃ লিমন আলী (জেলা প্রতিনিধি সিরাজগঞ্জ)

১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ, সিরাজগঞ্জ শহর শাখার আয়োজনে শহীদদের স্মরণে কুরআন তেলাওয়াত, গল্প আসর ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন শহর শাখার সভাপতি শেখ মোহাম্মদ শোয়াইব সোহান এবং সঞ্চালনায় ছিলেন সাধারণ সম্পাদক যুবায়ের আহমেদ হোসাইন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ সিরাজগঞ্জ জেলা শাখার সহ-সভাপতি হজরত আলী উসমান। তিনি বলেন, “১৯৭১ সালের মুক্তিযুদ্ধের পর থেকে ভারতের সাংস্কৃতিক আগ্রাসনের ফলে আমাদের দেশে হিন্দুয়ানী সংস্কৃতি চাপিয়ে দেওয়া হয়েছে। ফ্যাসিস্ট সরকারের এই সাংস্কৃতিক দখলদারিত্ব রুখে ইসলামিক মূল্যবোধভিত্তিক বাঙালি সংস্কৃতির পুনর্গঠন করতে হবে।”

তিনি আরও বলেন, “শহীদের রক্তের ঋণ গানবাজনা, ভুল উদযাপন বা আলোকসজ্জার মাধ্যমে শোধ করা সম্ভব নয়। সংখ্যাগরিষ্ঠ মুসলমানদের দেশ হিসেবে ইসলাম বিধৌত বাঙালি সংস্কৃতির বিকাশ ঘটাতে হবে। আগামী বছর থেকে আমরা চাই রাষ্ট্রীয়ভাবে শহীদদের স্মরণে খতমে কুরআন, দোয়া অনুষ্ঠান এবং ইসলামিক সংস্কৃতি সংশ্লিষ্ট আয়োজন করা হোক।”

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন শহর সহ-সভাপতি মুসাব্বির আহমাদ, সাংগঠনিক সম্পাদক রাজিব এবং ওয়ার্ড শাখার নেতৃবৃন্দ।

]]>
https://dailyprottusha.com/2024/12/17/%e0%a6%aa%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%a4%e0%a7%8d%e0%a6%b0-%e0%a6%95%e0%a7%8b%e0%a6%b0%e0%a6%86%e0%a6%a8-%e0%a6%a4%e0%a7%87%e0%a6%b2%e0%a6%be%e0%a6%93%e0%a6%af%e0%a6%bc%e0%a6%be%e0%a6%a4/feed/ 0
দেশে ফিরেছেন মিজানুর রহমান আজহারী https://dailyprottusha.com/2024/10/02/%e0%a6%a6%e0%a7%87%e0%a6%b6%e0%a7%87-%e0%a6%ab%e0%a6%bf%e0%a6%b0%e0%a7%87%e0%a6%9b%e0%a7%87%e0%a6%a8-%e0%a6%ae%e0%a6%bf%e0%a6%9c%e0%a6%be%e0%a6%a8%e0%a7%81%e0%a6%b0-%e0%a6%b0%e0%a6%b9%e0%a6%ae/ https://dailyprottusha.com/2024/10/02/%e0%a6%a6%e0%a7%87%e0%a6%b6%e0%a7%87-%e0%a6%ab%e0%a6%bf%e0%a6%b0%e0%a7%87%e0%a6%9b%e0%a7%87%e0%a6%a8-%e0%a6%ae%e0%a6%bf%e0%a6%9c%e0%a6%be%e0%a6%a8%e0%a7%81%e0%a6%b0-%e0%a6%b0%e0%a6%b9%e0%a6%ae/#respond Wed, 02 Oct 2024 13:17:52 +0000 https://dailyprottusha.com/?p=2601
অবশেষে দেশে ফিরলেন আলোচিত ইসলামী আলোচক মিজানুর রহমান আজহারী। বুধবার (২ অক্টোবর) বিকেলে তিনি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছেন তিনি। 
এ বিষয়ে বুধবার সন্ধ্যায় নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে একটি পোস্ট করেছেন মিজানুর রহমান আজহারী।
ওই পোস্টে তিনি লিখেছেন, ‘আলহামদুলিল্লাহ, সালামাতে প্রিয় মাতৃভূমিতে এসে পৌঁছলাম।
পরম করুণাময় এই প্রত্যাবর্তনকে বরকতময় করুন। দোয়ার নিবেদন।
 
জানা যায়, ২০২০ সালের ২৯ জানুয়ারি তিনি তার ফেসবুক পাতায় এক পোস্টে লেখেন, ‌‘পারিপার্শ্বিক কারণে এবং গবেষণার জন্য’ তিনি আগামী মার্চ পর্যন্ত সব ওয়াজ মাহফিল বন্ধ রেখে মালয়েশিয়া যাচ্ছেন।
ওই পোস্টে তিনি লেখেন, পারিপার্শ্বিক কিছু কারণে এখানেই এবছরের তাফসির প্রোগামের ইতি টানতে হচ্ছে।
তাই, মার্চ পর্যন্ত আমার বাকী প্রোগ্রামগুলো স্থগিত করা হলো। রিসার্চের কাজে আবারো মালয়েশিয়া ফিরে যাচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন সুযোগ করে দিলে আবারও দেখা হবে ও কথা হবে ইনশাআল্লাহ।
সে দিনের পর থেকে তিনি আর কোনো ওয়াজ মাহফিলে যাননি।
এমনকি দেশেও ফেরেননি। এর প্রায় সাড়ে চার বছর পর তিনি দেশে ফিরে এলেন।

]]>
https://dailyprottusha.com/2024/10/02/%e0%a6%a6%e0%a7%87%e0%a6%b6%e0%a7%87-%e0%a6%ab%e0%a6%bf%e0%a6%b0%e0%a7%87%e0%a6%9b%e0%a7%87%e0%a6%a8-%e0%a6%ae%e0%a6%bf%e0%a6%9c%e0%a6%be%e0%a6%a8%e0%a7%81%e0%a6%b0-%e0%a6%b0%e0%a6%b9%e0%a6%ae/feed/ 0
সৌদি আরবের সাথে মিল রেখে দেশের বিভিন্ন জেলায় ঈদুল আজহা উদযাপন https://dailyprottusha.com/2024/06/16/%e0%a6%b8%e0%a7%8c%e0%a6%a6%e0%a6%bf-%e0%a6%86%e0%a6%b0%e0%a6%ac%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%b8%e0%a6%be%e0%a6%a5%e0%a7%87-%e0%a6%ae%e0%a6%bf%e0%a6%b2-%e0%a6%b0%e0%a7%87%e0%a6%96%e0%a7%87-%e0%a6%a6/ https://dailyprottusha.com/2024/06/16/%e0%a6%b8%e0%a7%8c%e0%a6%a6%e0%a6%bf-%e0%a6%86%e0%a6%b0%e0%a6%ac%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%b8%e0%a6%be%e0%a6%a5%e0%a7%87-%e0%a6%ae%e0%a6%bf%e0%a6%b2-%e0%a6%b0%e0%a7%87%e0%a6%96%e0%a7%87-%e0%a6%a6/#respond Sun, 16 Jun 2024 05:57:56 +0000 https://dailyprottusha.com/?p=2018 সৌদি আরবের সাথে মিল রেখে প্রায় ১০০ বছর ধরে দেশের বিভন্ন স্থানে ঈদ উদযাপন হয়ে আসছে। ১৯২৮ সাল থেকে এধারা শুরু হয়ে আজও চলছে। চাঁদপুরের ৭০ গ্রাম, শরীয়তপুরে ৩০ গ্রাম, নোয়াখালীর ৬ গ্রামসহ দেশের বিভিন্ন স্থানে ঈদুল আজহা পালিত হচ্ছে।

চাঁদপুর

সৌদির সাথে মিল রেখে চাঁদপুরের অর্ধশত গ্রামে আজ ঈদুল আজহা উদযাপন হচ্ছে। রোববার (১৬ জুন) সকাল ৯টায় হাজীগঞ্জের সাদ্রা দরবার শরিফ মাঠে ঈদের প্রথম জামাত অনুষ্ঠিত হয়। এ জামাতে ইমামতি করেন দরবার শরিফের পীর মুফতি জাকারিয়া চৌধুরী আল মাদানি। জেলার হাজীগঞ্জ সাদ্রা দরবার শরীফসহ প্রায় ৫০টি গ্রামে কুরবানীর ঈদ পালিত হচ্ছে।

জানা গেছে, জেলার হাজীগঞ্জ উপজেলার সাদ্রা, সমেশপুর, অলিপুর, বলাখাল, মনিহার, প্রতাপুর, বাসারা, ফরিদগঞ্জ উপজেলার লক্ষ্মীপুর, কামতা, গল্লাক, ভুলাচোঁ, সোনাচোঁ, উভারামপুর, উটতলি, মুন্সিরহাট, কাইতাড়া, মূলপাড়া, বদরপুর, আইটপাড়া, সুরঙ্গচাইল, বালিথুবা, পাইকপাড়া, নূরপুর, সাচনমেঘ, শোল্লা, হাঁসা, গোবিন্দপুর, মতলব উত্তর উপজেলার দশানী, মোহনপুর, পাঁচানী এবং কচুয়া ও শাহরাস্তি উপজেলার এমন অর্ধশত গ্রামের বাসিন্দারা এই ধর্মীয় উৎসবে শামিল হচ্ছেন।

হাজীগঞ্জের সাদ্রা দরবার শরিফের পীরজাদা পীর আবু ইয়াহিয়া মো. জাকারিয়া আল মাদানি জানান, এই দেশে সৌদি আরবের সঙ্গে মিল রেখে রোজা ও দুই ঈদ পালনের প্রবর্তক মরহুম মাওলানা ইসহাক (রহ.)। ১৯২৮ সাল রোজা, ঈদুল ফিতর ও ঈদুল আজহা উদযাপনের নিয়ম চালু করেন তিনি। তারপর থেকে সেই ধারা দেশে বিভিন্ন পীরের অনুসারীরা পালন করে আসছে।

শরীয়তপুর

সৌদিসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোর সঙ্গে মিল রেখে ঈদুল আজহা পালন করছে শরীয়তপুরের ৩০টি গ্রামের মুসলিমরা। রোববার (১৬ জুন) সকাল সাড়ে ৯টায় অনুষ্ঠিত ঈদুল আজহার নামাজের ইমামতি করেন সুরেশ্বর দরবার শরীফের গদীনসীন পীর শাহ সুফি সৈয়দ বেলাল নূরী আল সুরেশ্বরী ও মাওলানা মো. জুলহাস উদ্দিন। একই সময়ে পৃথক মাঠে আর একটি জামায়াত অনুষ্ঠিত হয়।

জান শরীফ শাহ সুরেশ্বরী নামে এক সুফি সাধকের প্রতিষ্ঠিত সুরেশ্বর পাক দরবার শরীফের কয়েক লাখ ভক্ত ও অনুরাগী রয়েছেন সারা দেশে। সুরেশ্বরী দরবার শরীফের এসব ভক্ত ও অনুরাগীরা ১৯২৮ সাল থেকে মধ্যপ্রাচ্যের দেশগুলোর সঙ্গে মিল রেখে বাংলাদেশের একদিন আগেই ঈদুল আজহা পালন করেন। এর মধ্যে শরীয়তপুরের নড়িয়া উপজেলার সুরেশ্বর, কেদারপুর, চাকধ, চন্ডিপুর ও ভেদরগঞ্জ উপজেলার দক্ষিণ দারাগড়সহ ৩০ গ্রামের প্রায় ২০ হাজার মানুষ মধ্যপ্রাচ্যের সঙ্গে মিল রেখে রোববার (১৬ জুন) পবিত্র ঈদুল আজহা পালন করছেন। প্রতি বছরের মতো এ বছরও সুরেশ্বর দরবার শরীফে ঈদুল আজহার নামাজের দুইটি জামাত অনুষ্ঠিত হয়।

নোয়াখালী

সৌদিসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোর সঙ্গে মিল রেখে নোয়াখালীর বেগমগঞ্জ ও সদর উপজেলার চার গ্রামে ঈদুল আজহা উদযাপন হচ্ছে আজ। রোববার (১৬ জুন) সকাল সাড়ে ৮টা থেকে ৯টা পর্যন্ত দুই উপজেলার ৯টি মসজিদে একযোগে ঈদের জামাতে অংশ নেয় এই চার গ্রামের মুসল্লিরা।

গ্রামগুলো হলো- নোয়াখালী পৌরসভা লক্ষ্মীনারায়ণপুর ও হরিণারায়নপুর গ্রাম, বেগমগঞ্জ উপজেলার গোপালপুর ইউনিয়নের বসন্তবাগ ও ফাজিলপুর গ্রাম।

মসজিদ গুলো হলো— বেগমগঞ্জ উপজেলার গোপালপুর ইউনিয়নের ৮নং ওয়ার্ডের বসন্ত বাগ গ্রামের সিনিয়র মাদ্রাসা জামে মসজিদ, বসন্তবাগ পোদ্দার বাড়ি জামে মসজিদ, বসন্তবাগ গ্রামের নগর বাড়ির দরজা জামে মসজিদ, বসন্তবাগ গ্রামের ভূঁইয়া বাড়ির দরজা জামে মসজিদ, পশ্চিম বসন্তবাগ গ্রামের মুন্সি বাড়ির দরজা জামে মসজিদ, ফাজিলপুর গ্রামের দায়রা বাড়ির জামে মসজিদ, বেগমগঞ্জের জিরতলী ইউনিয়নের ফাজিলপুর গ্রামের জামে মসজিদ ও নোয়াখালী পৌরসভা লক্ষীনারায়নপুর গ্রামের দায়রা বাড়ি কাছারিঘর, হরিণারায়নপুর রশিদিয়া রহিমিয়া দরবার শরিফ।

জানা যায়, বড় পীর আবু মুহম্মদ মহিউদ্দীন সৈয়দ আবদুল কাদির জিলানী (র) এর মতাদর্শে তৈরি হয় কাদেরিয়া তরিকা। কাদেরিয়া তরিকার অনুসারী লক্ষ্মীনারায়ণপুর, হরিণারায়নপুর, বসন্তবাগ ও ফাজিলপুর গ্রামের বাসিন্দারা সৌদি আরবের সাথে মিল রেখে প্রতি বছর একদিন আগেই ঈদুল ফিতর ও ঈদুল আজহা পালন করে থাকে।

]]>
https://dailyprottusha.com/2024/06/16/%e0%a6%b8%e0%a7%8c%e0%a6%a6%e0%a6%bf-%e0%a6%86%e0%a6%b0%e0%a6%ac%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%b8%e0%a6%be%e0%a6%a5%e0%a7%87-%e0%a6%ae%e0%a6%bf%e0%a6%b2-%e0%a6%b0%e0%a7%87%e0%a6%96%e0%a7%87-%e0%a6%a6/feed/ 0
জুম্মাবারে সূরা কাহাফ, বেশি বেশি দোয়া, দুরুদ আর ইস্তেগফার পড়ুন https://dailyprottusha.com/2024/06/07/%e0%a6%9c%e0%a7%81%e0%a6%ae%e0%a7%8d%e0%a6%ae%e0%a6%be%e0%a6%ac%e0%a6%be%e0%a6%b0%e0%a7%87-%e0%a6%b8%e0%a7%82%e0%a6%b0%e0%a6%be-%e0%a6%95%e0%a6%be%e0%a6%b9%e0%a6%be%e0%a6%ab-%e0%a6%ac%e0%a7%87/ https://dailyprottusha.com/2024/06/07/%e0%a6%9c%e0%a7%81%e0%a6%ae%e0%a7%8d%e0%a6%ae%e0%a6%be%e0%a6%ac%e0%a6%be%e0%a6%b0%e0%a7%87-%e0%a6%b8%e0%a7%82%e0%a6%b0%e0%a6%be-%e0%a6%95%e0%a6%be%e0%a6%b9%e0%a6%be%e0%a6%ab-%e0%a6%ac%e0%a7%87/#respond Fri, 07 Jun 2024 08:20:02 +0000 https://dailyprottusha.com/?p=1995 জুম্মাবার সূরা কাহাফ, বেশি বেশি দোয়া, দুরুদ আর ইস্তেগফার ইনশাআল্লাহ।

“সল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম”

জুমুআর দিনের বিশেষ কয়েকটি আমল ও ফজিলত :–

◾১. দরুদ শরীফ – জুমুআর দিন বেশী বেশী দুরূদ শরীফ পাঠ করা ও বেশী বেশী যিকির করা মোস্তাহাব।

রাসূলুল্লাহ ﷺ বলেছেন- “তোমাদের দিনসমূহের মধ্যে সর্বোত্তম হলো জুমু’আহর দিন। কাজেই এদিন তোমরা আমার উপর বেশি বেশি দরূদ পাঠ করো। কারণ তোমাদের দরূদ আমার কাছে পেশ করা হয়।

[আবু দাউদ -১০৪৭]

“যে আমার উপর একবার দরূদ পড়বে আল্লাহ তার উপর দশটি রহমত নাযিল করবেন, তার দশটি গুনাহ ক্ষমা করা হবে এবং দশটি দরজা বুলন্দ হবে।”

[সুনানে নাসায়ী ১/১৪৫; মুসনাদে আহমদ ৩/১০২]

◾২. সূরা কাহাফ – রাসূল ﷺ বলেছেন, “যে ব্যক্তি জুমু’আহর দিনে সূরা কাহফ পাঠ করবে, তার ঈমানের নূর এক জুমু’আহ থেকে অন্য জুমু’আহ পর্যন্ত বিচ্ছুরিত হতে থাকবে।

[সহিহ আত-তারগীব, হাদিস ৭৩৬]

◾৩. দোয়া – জাবের ইবনে আবদুল্লাহ (রা.) থেকে বর্ণিত হাদিসে রাসূলুল্লাহ ﷺ বলেন,

“জুমার দিনের বারো ঘণ্টার মধ্যে এমন একটি মুহূর্ত রয়েছে যদি কোনো মুসলিম এ সময়ে আল্লাহর কাছে কিছু প্রার্থনা করে, তাহলে মহান ও সর্বশক্তিমান আল্লাহ তাকে দান করেন। এ মুহূর্তটি তোমরা আসরের শেষ সময়ে অনুসন্ধান করো।” [আবু দাউদ, হাদিস : ১০৪৮]

আবদুল্লাহ ইবনে সালাম (রা.) বর্ণনা করেন, “শুক্রবারে আছরের পর থেকে সূর্যাস্ত পর্যন্ত দোয়া কবুল হয়। বিখ্যাত সিরাতগ্রন্থ যাদুল মাআ’দ-এ বর্ণিত আছে, জুমার দিন আছরের নামাজ আদায়ের পর দোয়া কবুল হয়।” (যাদুল মাআ’দ : ২/৩৯৪)

ইমাম আহমদ (রহ.)-ও আসরের পর বিশেষভাবে দোয়া কবুল হওয়ার কথা বলেছেন। বিখ্যাত হাদিসের গ্রন্থ তিরমিজি শরিফের ২য় খণ্ডের ৩৬০ নং পৃষ্ঠায় তাঁর সবিশেষ কথাটি উল্লেখ আছে।

আনাস ইবনে মালিক (রা.) থেকে বর্ণিত আছে–

“জুমাবারে এমন একটি সময় আছে, যেটাতে বান্দা আল্লাহর কাছে কোনো দোয়া করলে আল্লাহ তাকে তা দিয়ে থাকেন।” [মুসান্নাফ, হাদিস : ৫৫৮৮]

◾৪. ইস্তিগফার: – রাসূলুল্লাহ ﷺ বলেছেন- “যে ব্যক্তি বেশি পরিমাণে ইস্তেগফার করবে আল্লাহ সুবহানাহু ওয়া তায়ালা যে কোন অভাব ও সংকটের সময় তার জন্য রাস্তা খুলে দিবেন, যেকোন দুঃখ ও দুশ্চিন্তা দূর করে দিবেন এবং তার জন্য এমন রুজি-রোজগারের ব্যবস্থা করে দিবেন যা সে কল্পনাও করতে পারবে না।”

[সুনানে আবু দাউদ, হাদীস নং: ১৫১৮]

এছাড়াও –

৫. অন্য দিনের তুলনায় ফজরের সময় ঘুম থেকে আগে উঠা।
৬. গোসল করা (মেসওয়াকও করবে।)
৭. উত্তম ও পরিস্কার কাপড় পরিধান করা।
৮. আতর বা খুশবূ লাগানো।
৯. পায়ে হেঁটে মসজিদে যাওয়া।
১০. ইমাম সাহেবের কাছাকাছি বসা।
১১. মনোযোগ সহকারে খুতবা শোনা।
১২. খুতবার সময় কোনরূপ কাজ না করা বা কথা না বলা।
১৩. দুই খুতবার মাঝখানে হাত উঠানো ব্যতীত দিলে দিলে দু’আ করা।

১৪. জুমুআর দিন জুমুআর নামাযের জন্য যত শীঘ্র মসজিদে যাবে তত বেশী ছওয়াব হবে। সর্বপ্রথম যে যাবে একটা উট কুরবানীর ছওয়াব পাবে। তারপরের জন একটা গাভী কুরবানীর, তারপরের জন দুম্বা কুরবানীর, তারপরের জন একটা মুরগি দানের এবং তারপরের জন একটা ডিম দানের ছওয়াব পাবে।

১৫. যে ব্যক্তি জুমুআর দিন ফজর নামাযের পূর্বে তিনবার নিম্নোক্ত এস্তেগফারটি পাঠ করবে তার সমস্ত গোনাহ মাফ করে দেয়া হবে-

استغفر الله الذي لا إله إلا هو الحي القيوم واتوب اليه ـ (كتاب الاذكار)

]]>
https://dailyprottusha.com/2024/06/07/%e0%a6%9c%e0%a7%81%e0%a6%ae%e0%a7%8d%e0%a6%ae%e0%a6%be%e0%a6%ac%e0%a6%be%e0%a6%b0%e0%a7%87-%e0%a6%b8%e0%a7%82%e0%a6%b0%e0%a6%be-%e0%a6%95%e0%a6%be%e0%a6%b9%e0%a6%be%e0%a6%ab-%e0%a6%ac%e0%a7%87/feed/ 0