সকাল সাড়ে ১০টায় বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর নেতৃত্বে কার্য়ালয়ের তালা ভাঙে নেতাকর্মীরা। এর পরই
নেতাকর্মীদের পদচারণায় পুরোনরুপ ফিরে পেয়েছে বিএনপি কার্যালয়।
এ সময় রুহুল কবির রিজভীর বলেন, পুলিশ তালা মেরে এই কার্যালয়ের চাবি নিয়ে যায়। তারপরে গেট বন্ধ করে দিয়ে চলে যায়। সবই গণমাধ্যমের সাংবাদিকরা দেখেছেন… জানেন। আমরা আমাদের প্রিয় কেন্দ্রীয় কার্যালয়ে এখন ঢুকেছি। পুলিশের কাছে চাবি চাওয়ার পরেও আমাদের চাবি দেওয়া হয়নি।
তিনি বলেছেন, পরে আমাদের কর্মীরা তালা ভেঙে এই কার্যালয়ে আমরা প্রবেশ করি।
নয়া পল্টনের কেন্দ্রীয় কার্যালয়ের ভেতরে প্রবেশ করে দেখা গেছে পুরো কার্যালয় ধুলোবালির স্তুপ জমেছে। কেন্দ্রীয় কার্যালয়ের বিভিন্ন কক্ষগুলো এলোমেলোভাবে পড়ে আছে চেয়ার টেবিল, কাজগপত্র, পত্রিকা প্রভৃতি।
প্রসঙ্গত গত বছর ২৮ অক্টোবরের পর থেকে নীরবতা ছিল নয়াপল্টন বিএনপির কেন্দ্রীয় কার্যালয়।