জানো আমি কে?
নোমান আল মামুন
জানো আমি কে?
আমি বিচারহীন বাংলাদেশ।
স্বীয় দলের কর্মী দেখলেই আইন,
তেপান্তরে হয় নিরুদ্দেশ!
জানো আমি কে?
আমি ধর্ষিতা বাংলাদেশ।
ধর্ষিতা হওয়া যেন আমারই অধিকার,
তাইতো আজ বসেছে ধর্ষকদের সমাবেশ!
জানো আমি কে?
আব্বা গো তোর, আল্লাহর দোহাই লাগি, ছাড়ি দে –
এই বাক্যে আর্তনাদ করা নারী।
সভ্যতার যুগে জাহিলিয়াত করেছে তারা জারী!
জানো আমি কে?
প্রিয়তম স্বামীর সামনে ধর্ষিতা স্ত্রী।
আঁধারের কীটেরা আজ রুপান্তর,
ধর্ষনের কারিগরি মিস্ত্রি!
জানো আমি কে?
আমিই সেই চার বছরের শিশু ধর্ষিতা বাংলাদেশ।
আমিই শুধু নয় শেষ,
আশি বছরের বৃদ্ধাতে থেমেছে তাদের রেশ!
জানো আমি কে?
বিধবা সত্বী লক্ষী নারী।
স্বামীহীন নির্জন বাড়ি,
সাক্ষী আমি, হায়েনার নারকীয় অত্যাচারী!
জানো আমি কে?
রুপ কথার গল্পের বাহারি।
সিতার বস্ত্র হরণ,
জন সম্মুখে বিবস্ত্র করা, আমিই সেই নারী!
জানো আমি কে?
বাবার মৃত্যুর সংবাদে, মায়ের রেখে যাওয়া কিশোরী।
যখন আসে বাবার লাশের গাড়ি,
রক্তাশ্রু চোখে মা তাকিয়ে দেখে _
মেয়ের লাশ ঝুলছে রেখে যাওয়া বাড়ি!
জানো আমি কে?
নদীর জলে পাওয়া বিভৎস নারী।
শকুনেরা খেয়েছে কুঁড়ে কুঁড়ে,
আমিই তো ছিলাম বাবার প্রিন্সেস আদুরী!
কবি পরিচিতি:
নোমান আল মামুন
শিক্ষার্থী: তা’মিরুল মিল্লাত কামিল মাদ্রাসা ,,টঙ্গী
জেলা: বেনাপোল ,,যশোর
মোবা: ০১৮২৫৫২৭৪৯৮
জানো আমি কে?
বিচারের নামে রং তামাশা।
আমার নেই কোন লজ্জা,
বিচার চাইবে তুমি?
জীবন করে দিব, গাঢ় কালো আমাবস্যা!
এই কি সেই মোদের গর্ব, মোদের আশা?
One thought on "জানো আমি কে ?"