আজকের প্রত্রিকাগুলোর প্রধান প্রধান শিরোনাম:
সমকাল:
আ’লীগের সংসদীয় দলে যুক্ত করার দাবি জানাবেন স্বতন্ত্ররা,
অবশেষে সংসদে স্বতন্ত্র এমপিদের জোট বাঁধার প্রক্রিয়া শুরু হয়েছে। প্রাথমিকভাবে নির্ধারণ করা হয়েছে জোটের নেতা এবং উপনেতাও। তবে এই জোট সংসদে প্রধান বিরোধী জোটের ভূমিকায় থাকবে কিনা, তা এখনও স্পষ্ট হয়নি। কারণ হিসেবে জানা গেছে, আওয়ামী লীগের সংসদীয় দলে যুক্ত করার দাবি রয়েছে অনেক স্বতন্ত্র সংসদ সদস্যের।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাতের পর তা চূড়ান্ত হবে বলে জানিয়েছেন একাধিক স্বতন্ত্র এমপি। আগামী ২৮ জানুয়ারি সন্ধ্যা সাড়ে ৬টায় গণভবনে আওয়ামী লীগ সভাপতির সঙ্গে সাক্ষাতের আমন্ত্রণ পেয়েছেন ৬২ স্বতন্ত্র এমপি। একাদশ সংসদের প্রধান হুইপ নূর-ই-আলম চৌধুরী সমকালকে জানান, সংসদ নেতা শেখ হাসিনা রোববার স্বতন্ত্র এমপিদের সঙ্গে বসবেন। তবে বৈঠকে কী বিষয়ে আলোচনা হবে, তা সংসদ নেতা ছাড়া কেউ বলতে পারেন না।
মানবজমিন:
শরীফার গল্প নিয়ে কেন এই বিতর্ক?
নতুন কারিকুলামে সপ্তম শ্রেণির ইতিহাস ও সামাজিক বিজ্ঞান বইয়ের একটি অধ্যায় নিয়ে দেশব্যাপী আলোচনা-সমালোচনা চলছে। সামাজিক যোগাযোগ মাধ্যমসহ বিভিন্ন প্ল্যাটফরমে এর পক্ষে-বিপক্ষে অবস্থান নিয়েছেন অনেকে সম্প্রতি জাতীয় শিক্ষক ফোরামের এক সেমিনারে এ বইয়ের ‘শরীফার গল্প’র সমালোচনা করতে গিয়ে বইয়ের পাতা ছিঁড়ে প্রতিবাদ জানান ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের শিক্ষক আসিফ মাহতাব উৎস। এ ঘটনার প্রেক্ষিতে চাকরি হারান ওই শিক্ষক। মূলত এরপরই বিষয়টি আলোচনায় আসে। জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড বলছে, এটি কেবল মানুষের লিঙ্গ বৈচিত্র্যতা বোঝাতে যুক্ত করা হয়েছে। যাতে করে ছেলে-মেয়েরা বিষয়গুলো বুঝে তাদের সহপাঠীর প্রতি সহনশীল হতে পারে। কারণ সপ্তম শ্রেণি থেকেই একজন ছেলেমেয়ের শারীরিক পরিবর্তন শুরু হয়। এদিকে বিতর্কের মুখে গতকাল এ বিষয়ে একটি তদন্ত কমিটি গঠন করেছে শিক্ষা মন্ত্রণালয়। কমিটিকে দ্রুত সময়ের মধ্যে রিপোর্ট দিতে বলা হয়েছে। বিশেষজ্ঞরা বলছে, যেকোনো কিছু পাঠ্য বইয়ে যুক্ত করার আগে আমাদের সামাজিক ও সাংস্কৃতিক বিশ্বাসকে আমলে নিয়ে সচেতনতার সঙ্গে যুক্ত করা উচিত। তা না হলে এ নিয়ে বিতর্ক তৈরি হওয়ার সুযোগ রয়েছে।
বাংলাদেশ প্রতিদিন:
কালো পতাকা বনাম শান্তি সমাবেশ
♦ সতর্ক আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ♦ নেতা-কর্মী চাঙা করতে বিএনপির ধারাবাহিক কর্মসূচি শুরু ♦ কোথাও ছাড় দেবে না আওয়ামী লীগ
নেতা-কর্মীদের চাঙা করতে আগামীকাল শুক্র ও পরদিন শনিবার এক দফা দাবিতে কালো পতাকা কর্মসূচির মাধ্যমে মাঠে নামছে বিএনপি। নির্বাচনের পর আনুষ্ঠানিকভাবে কর্মসূচি দিয়ে মাঠে নামছে দলটি। অন্যদিকে, কোথাও ছাড় দেবে না ক্ষমতাসীন আওয়ামী লীগ। শান্তি ও গণতন্ত্র সমাবেশের মাধ্যমে তারাও নামছে মাঠে। ফলে রাজপথে আবারও মুখোমুখি হতে যাচ্ছে ক্ষমতাসীন আওয়ামী লীগ ও মাঠের বিরোধী দল বিএনপি। তবে এসব কর্মসূচি ঘিরে সতর্ক অবস্থানে থাকবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
ইত্তেফাক:
শীতের সঙ্গে বাড়ছে করোনা সংক্রমণ,
দেশে শীতের সঙ্গে বাড়ছে করোনা। নতুন ভ্যারিয়েন্ট জেএন-১-এর কারণে দ্রুত বাড়ছে রোগী। সরকারি হিসাবে গতকাল ৩৮ জন করোনা রোগী শনাক্ত হয়েছে। তবে বাস্তব চিত্র আরো বেশি। করোনার এই নতুন ভ্যারিয়েন্টের কারণে ভারতসহ ৪১ দেশে ব্যাপক হারে সংক্রমণ বেড়েছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলেছে, জেএন-১ উপধরনটি নিয়ে উদ্বেগ আছে; কারণ, এটি অতি দ্রুত ছড়িয়ে পড়ার ক্ষমতা রাখে। তবে এর তীব্র উপসর্গ দেখা যাচ্ছে না। আক্রান্ত ব্যক্তির মৃত্যুঝুঁকি তুলনামূলকভাবে কম। বিশ্ব স্বাস্থ্য সংস্থা আরো বলেছিল, যেসব অঞ্চলে বা দেশে শীতকাল আসন্ন কিংবা শীতকাল চলছে, সেসব দেশে শীতকালীন ইনফ্লুয়েঞ্জাসহ জেএন-১-এর সংক্রমণ বেড়ে যাওয়ার ঝুঁকি আছে। বাংলাদেশের বিশেষজ্ঞ চিকিত্সকরা বলেন, জেএন-১ দ্রুত সংক্রমিত করলে প্রাণঘাতী নয়। তবে যারা এক ডোজও করোনার টিকা নেননি, তাদের জন্য বিপজ্জনক। এছাড়া ক্যানসার, ডায়াবেটিস, হূদেরাগ, উচ্চ রক্তচাপে আক্রান্ত এবং বয়স্ক, তাদেরও ঝুঁকি রয়েছে। এ কারণে সবারই স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। জনবহুল এলাকায় মাস্ক পরা, নিয়মিত হাত পরিষ্কার করা, ভ্রমণে নিষেধাজ্ঞা, নিভৃতবাস, লক্ষণ দেখা দিলে পরীক্ষা করানো ইত্যাদির মাধ্যমে কোভিড-সংক্রমণ অনেকটাই আটকে দেওয়া সম্ভব। তাই স্বাস্থ্যবিধি মেনে চলার বিকল্প নেই।
নয়াদিগন্ত:
ডিমের দামে কারসাজি, দুই প্রতিষ্ঠানকে সাড়ে ৩ কোটি টাকা জরিমানা
পারস্পরিক যোগসাজশে অস্বাভাবিকভাবে ডিমের দাম বাড়ানোর অভিযোগ প্রমাণিত হওয়ায় দুই কোম্পানিকে সাড়ে তিন কোটি টাকা জরিমানা করেছে বাংলাদেশ প্রতিযোগিতা কমিশন (বিসিসি)। এর মধ্যে ডায়মন্ড এগ লিমিটেডকে আড়াই কোটি টাকা এবং সিপি বাংলাদেশ কোম্পানি লিমিটেডকে ১ কোটি টাকা জরিমানা করা হয়েছে।
বুধবার এ সংক্রান্ত মামলার রায় প্রকাশ হয়। এর আগে গত সোমবার এ বিষয়ে চূড়ান্ত আদেশ দেয় প্রতিযোগিতা কমিশন।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাতের পর তা চূড়ান্ত হবে বলে জানিয়েছেন একাধিক স্বতন্ত্র এমপি। আগামী ২৮ জানুয়ারি সন্ধ্যা সাড়ে ৬টায় গণভবনে আওয়ামী লীগ সভাপতির সঙ্গে সাক্ষাতের আমন্ত্রণ পেয়েছেন ৬২ স্বতন্ত্র এমপি। একাদশ সংসদের প্রধান হুইপ নূর-ই-আলম চৌধুরী সমকালকে জানান, সংসদ নেতা শেখ হাসিনা রোববার স্বতন্ত্র এমপিদের সঙ্গে বসবেন। তবে বৈঠকে কী বিষয়ে আলোচনা হবে, তা সংসদ নেতা ছাড়া কেউ বলতে পারেন না।
বনিকবার্তা:
কারখানা চালু রাখতে এলপিজির সংযোগ বাড়াচ্ছেন শিল্প মালিকরা
পাইপলাইনে সরবরাহ করা গ্যাসের তীব্র সংকট থাকায় হিমশিম খেতে হচ্ছে শিল্পোদ্যোক্তাদের। এ প্রেক্ষাপটে কারখানা চালু রাখতে বিকল্প জ্বালানি হিসেবে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) সংযোগ বাড়াচ্ছেন তারা। এমনকি ডিজেলভিত্তিক জেনারেটরের খরচ বাঁচাতে সেটিকে অনেকে এলপিজিতে রূপান্তর করছেন। রাজধানী ও আশপাশের জেলাগুলোর বিভিন্ন শিল্প-কারখানায় খোঁজ নিয়ে এ তথ্য জানা গেছে। দেশে আবাসিকে পাইপলাইনের গ্যাস সংযোগ দীর্ঘ সময় ধরে বন্ধ। যেসব লাইন রয়েছে সেখানেও গ্যাসের তীব্র সংকট। একই সঙ্গে শিল্প-কারখানায় প্রতিনিয়ত গ্যাসের নিরবচ্ছিন্ন সরবরাহ নিয়ে অসন্তোষে ব্যবসায়ীরা। এসব কারণে দেশে এলপিজির ব্যবহার বাড়ছে, যার বার্ষিক চাহিদা ১৪ লাখ টন
দেশরুপান্তর:
মাঠের শক্তি ভোটে কাবু
ইসলামপন্থি দলগুলোর মিছিল-সমাবেশে নেতাকর্মীদের যথেষ্ট উপস্থিতি দেখা যায়। জোট করে জাতীয় নির্বাচনে আসনও পেয়েছে। বড় দলের সঙ্গে জোট করে একাধিক আসন পাওয়ারও নজির আছে। কিন্তু নির্বাচন রাজনীতিতেও তারা পিছিয়ে পড়ছে।১৯৯০ সালে ছয়টি ইসলামপন্থি দল ইসলামী ঐক্যজোট নামে জোট করে। এই জোটে ছিল খেলাফত মজলিস, খেলাফত আন্দোলন, নেজামে ইসলামী পার্টি, ইসলামী শাসনতন্ত্র আন্দোলন (বর্তমান ইসলামী আন্দোলন বাংলাদেশ), জমিয়তে উলামায়ে ইসলাম ও ফরায়েজী আন্দোলন। সেই জোট এখন নেই। দলগুলোতে ভাঙন হয়েছে। জোটের নামেই একটি দল এখন সক্রিয়।