পাকিস্তানের পরবর্তী প্রধানমন্ত্রী পদপ্রার্থী হিসেবে আইয়ুব খানের নাতি ওমর আইয়ুবকে মনোনীত করেছে পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) প্রধান ইমরান খানে।
পিটিআই নেতা আসাদ কায়সার কারাগারে বন্দি দলের প্রতিষ্ঠাতার সঙ্গে কথা বলেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে । পাকিস্তানের জাতীয় পরিষদের সাবেক এ স্পিকার জানান, পিটিআই’র মহাসচিব ওমর আইয়ুবকে প্রধানমন্ত্রী পদপ্রার্থী করার নির্দেশ দিয়েছেন ইমরান খান।
কায়সার জানান, নির্বাচনের ফলাফলের বিরুদ্ধে প্রতিবাদকারী সব রাজনৈতিক দলের সঙ্গে; বিশেষ করে জেইইউআই-এফ, এএনপি এবং কিউডব্লিউপি’র সঙ্গে যোগাযোগ করার জন্য তাকে দায়িত্ব দেওয়া হয়েছে।
তিনি আরও বলেন, আমরা চাই, সবাই একটি কৌশল তৈরি করি। কারণ জনতার রায় চুরি করা হয়েছে। এটি ছিল আমাদের ইতিহাসের সবচেয়ে খারাপ এবং সবচেয়ে বেশি কারচুপির নির্বাচন। এবারের নির্বাচনে বিশ্বাসযোগ্যতার অভাব ছিল বলেও দাবি করেন এ পিটিআই নেতা।