মোঃ লিমন আলী (জেলা প্রতিনিধি সিরাজগঞ্জ):সিরাজগঞ্জে উল্লাপাড়ায় সরকারি আকবর আলী কলেজের নবাগত অধ্যক্ষ ও অধ্যাপক মহোদয়গণের সংবর্ধনা প্রদান করা হয়েছে ।
সোমবার (৩০ সেপ্টেম্বর) সকাল ১১ টায় কলেজের অফিস কক্ষে এই অনুষ্ঠান আয়োজন করে শিক্ষা পরিষদ সরকারি আকবর আলী কলেজ উল্লাপাড়া, সিরাজগঞ্জ।
নবাগত অধ্যক্ষ হলেন অধ্যাপক মোঃ আলী আশরাফ এবং অধ্যাপক পদে পদোন্নতি হয়েছেন অধ্যাপক ইমতিয়াজ আহমেদ, (ইসলামের ইতিহাস ও সংস্কৃতি) অধ্যাপক ফেরদৌসী আরা (রসায়ন)।
এসময় নবাগত অধ্যক্ষ ও অধ্যাপক মহোদয়গণকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান সরকারি আকবর আলী কলেজের উপধ্যক্ষ প্রফেসর মঞ্জুর মুর্শেদ ভুঁইয়া।
প্রফেসর মঞ্জুর মুর্শেদ ভুঁইয়া সভাপতিত্বে এ সময় আরো উপস্থিত ছিলেন সরকারি আকবর আলী কলেজের সকল বিভাগের প্রধান সহ কলেজের সকল শিক্ষক এবং সাধারণ শিক্ষার্থীরা।