রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনকে অপসারণ নিয়ে বিষয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও নাগরিক কমিটির নেতাদের সঙ্গে বৈঠকে করলেও চূড়ান্ত কোনো সিদ্ধান্ত জানায়নি বিএনপি। দলীয় ফোরামে আলোচনা করে রাষ্ট্রপতিকে অপসারণে দলের সিদ্ধান্ত কী হবে তা পরবর্তীতে জানাবে বিএনপি।
শনিবার(২৬ অক্টোবর) গুলশানে বিএনপির চেয়ারপার্সনের কার্যালয়ে বৈষম্য ও নাগরিক কমিটির ৭ নেতার সঙ্গে বৈঠকে করেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে ৩ সদস্যদের প্রতিনিধি দল।
বৈঠক শেষে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ জানায়, গত ২৩ অক্টোবর আমরা জাতীয় ছাত্র ঐক্যের ডাক দিয়েছিলাম। যেসব গণতান্ত্রিক দল আমাদের নেতৃত্বে গণঅভ্যুত্থানে ফ্যাসিবাদ বিলোপের প্রাথমিক ধাপে শেখ হাসিনার পতন ঘটিয়েছি। ফ্যাসিবাদ বিলোপের আরেকটি বাধা হিসেবে আমাদের সামনে এসে দাঁড়িয়েছে রাষ্ট্রপতি মো, সাহাবুদ্দিনের অপসারণ।
এসময় তিনি আরও বলেন, আমাদের নতুন যে রাজনৈতিক বন্দোবস্ত তা নিয়ে দেশের রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলাপ-আলোচনা করছি। আজকে বিএনপির সঙ্গে আলোচনা করেছি। সেখানে ৩ টি বিষয় নিয়ে আলোচনা করেছি। প্রথমটি হচ্ছে- সেকেন্ড রিপাবলিক কিভাবে গঠন করা যায় এবং ঘোষণা দেবো তা নিয়ে আলোচনা করেছি।