বিপিএলের এবারের আসরে আর মাঠে নামছেন না পাকিস্তানের অলরাউন্ডার শোয়েব মালিক।
জানা গেছে,বিপিএলের ঢাকা পর্বে তিন ম্যাচ খেলে পরিবারের সঙ্গে সময় কাটাতে দুবাই যান এই ৪১ বছর বয়সী ক্রিকেটার। সেখান থেকে সিলেট পর্বে বরিশালের ২৭ জানুয়ারির ম্যাচের আগে দলে যোগ দেওয়ার কথা ছিল তার। কিন্তু ছুটি কাটাতে যাওয়া শোয়েব মালিক বিপিএলে আর ফিরছেন না।
ফরচুন বরিশাল কর্তৃপক্ষ জানিয়েছে, তার বদলি হিসেবে বরিশালে যোগ দেবেন পাকিস্তানের আরেক ক্রিকেটার আহমেদ শেহজাদ।
গত পরশু রাতেই দুবায়ের উদ্দেশে ঢাকা ছেড়েছিলেন শোয়েব মালিক। এরপর সেখানে গিয়ে পারিবারিক সমস্যার কথা বরিশাল কর্তৃপক্ষকে অবহিত করে জানান- তিনি আর বিপিএলে ফিরতে পারছেন না।
এর আগে,শোয়েব মালিক এবারের বিপিএলে তিন ম্যাচ খেলে যথাক্রমে ১৭*, ৫ ও ৭ রান করেছেন। ।