বিএনপি যুগ্ম মহাসচিব অ্যাড. সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল কাশিমপুর কেন্দীয় কারাগার থেকে জামিনে মুক্তি পেয়েছেন।
আজ বুধবার বিকালে সাড়ে ৩টার দিকে তিনি কাশিমপুর কারগার থেকে মুক্ত হন।
আলালের ব্যক্তিগত সহকারী জাহাঙ্গীর হাওলাদার বিষয়টি নিশ্চিত করে ।
এর আগে গত ৩১ অক্টোবর ২০২৩ ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ আলালকে কাঁঠালবাগান থেকে গ্রেফতার করে। পুলিশ হত্যা মামলায় তাকে কারাগারে পাঠানো হয়েছিল।