মোঃ লিমন আলি জেলা প্রতিনিধি
সিরাজগঞ্জে মহান বিজয় দিবস উপলক্ষে সাত দিন ব্যাপি বিজয় মেলা । । সিরাজগঞ্জ জেলা প্রসাশনের সহযোগিতায় জেলা কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে সাত দিনের ব্যাপি এই মেলা চলবে । ১৬ ই ডিসেম্বর থেকে ২২ ই ডিসেম্বর পযন্ত চলবে । মহান বিজয় দিবস ডিসেম্বর মাস।এই মাসে বাংলাদেশ পাকিস্তানী হানাদার বাহীনীর হাত থেকে রক্ষা পেয়েছে।
মেলায় হয়েছে নানা রকমের জিনিস , চুরি,পোশাক,বিভিন্ন ধরনের ফুল সহ নানা জিনিস । আরো রয়েছে , ফুসকা,মধু, সহ নানা ধরণের খাবার । পাবেন নতুন নতুন ডিজাইনের বিদেশি পোষাক।
দশনার্থীরা বলেন, এখানে সব ধরনের জিনিস পাওয়া যাচ্ছে । আমরা সব কিছু পেয়ে অনেক খুশি হয়েছি । ডিসেম্বর মাস বিজয় এর মাসে মেলাতে এসে আমি নিজেকে ধন্য মনে করছি। আমরা চাই এই রকম মেলা প্রতি বছর হয়।