আওয়ামী লীগ সাধারণ সম্পাদক , সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বিএনপি নেতাদের বক্তব্য পাগলের প্রলাপ। বিরোধীদল হিসেবে কথা মালার চাতুরি দিয়ে টিকে থাকতে চায় বিএনপি। ‘সংসদে বিরোধী দলের ভাঙ্গনে আওয়ামী লীগের হাত রয়েছে’, – বিএনপি নেতাদের এমন মন্তব্যে তিনি বলেন, এটা জাতীয় পার্টির নিজস্ব বিষয়। এতে সরকারের মাথাব্যথা নেই।
সোমবার (১৯ ফেব্রুয়ারি) রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির কার্যালয়ে সাংবাদিকদের সাথে কথা বলতে গিয়ে এসব মন্তব্য করেনওবায়দুল কাদের।
তিনি বলেন, সীমান্ত রক্ষায় বাংলাদেশ সদা জাগ্রত। সীমান্তে নিরাপত্তা ঝুঁকি থাকতে পারে।
ওবায়দুল কাদের আরও বলেন, বিশ্ব সংকটের প্রভাবে দ্রব্যমূল্য বাড়ছে। তবে সরকার দাম নিয়ন্ত্রণে তৎপর। প্রধানমন্ত্রীর জার্মানি সফর প্রসঙ্গে তিনি বলেন, বাংলাদেশের নির্বাচন নিয়ে আলোচনা-সমালোচনার ছিলো বহির্বিশ্বের অংশ। জানান, সিকিউরিটি সম্মেলনে প্রধানমন্ত্রীর অংশ গ্রহণ এ দেশের গুরুত্বপূর্ণ।
ইউক্রেন- রাশিয়ার যুদ্ধ বন্ধের আহবানকে শেখ হাসিনার সাহসী কূটনীতির অংশ বলেও উল্লেখ করেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক।