রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (RUET) উদ্ভাবনী দল ‘Team Crack Platoon’ আজ জাপানের উদ্দেশ্যে রওনা হয়েছে। আসন্ন Formula SAE Japan 2025 প্রতিযোগিতায় বাংলাদেশ তথা সমগ্র দক্ষিণ এশিয়ার একমাত্র প্রতিনিধি হিসেবে অংশ নিতে যাচ্ছে তারা। আগামী ৮–১৩ সেপ্টেম্বর জাপানের Aichi Sky Expo ভেন্যুতে অনুষ্ঠিত হবে এ মর্যাদাপূর্ণ প্রতিযোগিত
দলটি এ বছর অংশ নিচ্ছে তাদের নতুন প্রকল্প “CP – Astrion” নিয়ে। উন্নত ব্যাটারি প্রযুক্তি, lightweight composite body এবং aerodynamic wings সমন্বিত এই গাড়িটি ইতোমধ্যেই আন্তর্জাতিক মানদণ্ডে যাচাই করা হয়েছে। উল্লেখযোগ্যভাবে, বিশ্বখ্যাত প্রতিষ্ঠান Tesla সরাসরি তাদের ব্যাটারি প্রযুক্তি স্পন্সর করেছে।
এর আগে দলটি ২০১৬ সালে Quad Bike Design Challenge, ২০১৭ ও ২০১৯ সালে Formula SAE Japan, ২০২৩ সালে Formula SAE Switzerland এবং সর্বশেষ ২০২৪ সালে Formula Bharat-এ অংশগ্রহণ করে সাফল্য অর্জন করেছে।
রওনা হওয়ার আগে টিম সদস্যরা জানিয়েছেন—“আমরা আত্মবিশ্বাসী যে বিশ্বমঞ্চে বাংলাদেশের নাম উজ্জ্বল করতে পারব। দেশবাসীর কাছে আমরা দোয়া ও সমর্থন কামনা করছি।”