অন্ধের দেশে আয়না
রাশেদ নাইব
চোখ থেকেও অন্ধের সাজে
থাকছে সদা মন্ধের কাজে
লাজ তবুও নাই
এমন দেশে আয়না ক্রয়ের
গ্রাহক কোথায় পাই.?
অগাচণ্ডীর জ্ঞানের বণ্টন
আপ্লুত হয় হুজুগীর মন
গুণী দেখে হাসে,
সম্মান বাঁচায় নির্বোধ থেকে
বসবাস তার পাশে।
ধর্মের কথায় অন্তর জ্বলে
তাগুত শক্তির সঙ্গে চলে
দ্বীনের জ্ঞান শূন্য,
বুদ্ধিভ্রষ্ট আগাগোড়া
সাজে তবু পূর্ণ।
এই শহরে মূর্খরাই সাজে গুণী
আমরা এখন শ্রোতা হয়ে শুনি
আয়না ক্রয়ের সঠিক গ্রাহক
তারাই হবে দ্বীনের বাহক।
নব্য সূর্য ফুটবে দিগন্তে ধরায় ফিরবে আলো
বিলীন হবে অন্ধের সমাজ দূর হবে সব কালো।