ময়মনসিংহের তারাকান্দায় বাস ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে হয়। এ সময় ৭ জন নিহত হয়েছে ও অনেকে আহত হওয়ার বলে নিশ্চিত করেছেন সদর থানার এসআই হারুনুর রশিদ।
আজ শুক্রবার (১৬ ফেব্রুয়ারি )বেলা ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
থানার ওসি মো. মাঈন উদ্দিন জসনান বলেন, ঘটনাস্থলে পুলিশ ও ফায়ার সার্ভিস সদস্যরা উদ্ধারকাজ শুরু করেছেন। নিহতদের নাম-পরিচয় জানা যায়নি। তদন্ত চলছে।