যুক্তরাষ্ট্র, রাশিয়া, জার্মানি, জাপান, সংযুক্ত আরব আমিরাত (ইউএই), সৌদি আরব ও মালদ্বীপে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূতদের বিদেশে অবস্থিত মিশনগুলোর বর্তমান দায়িত্ব ছেড়ে দেশে ফিরতে বলা হয়েছে।প্রশাসনের চলমান পরিবর্তনের অংশ হিসেবেএমন আদেশ দেওয়া হয়।
বুধবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রশাসন অনুবিভাগের মহাপরিচালক ডি. এম. সালাহ উদ্দিন মাহমুদ স্বাক্ষরিত পৃথক প্রজ্ঞাপনে এ নির্দেশনা দেয়া হয়।
প্রজ্ঞাপনে বালা হয়,‘আপনাকে ঢাকায় বদলি করা হয়েছে’
জানা যায় ,সরকার শিগগিরই সেসব দেশে নতুন রাষ্ট্রদূত পাঠাবে এবং আরো পরিবর্তনের সম্ভাবনা রয়েছে।
২০২০ সালের ৫ জানুয়ারি মস্কোস্থ বাংলাদেশ দূতাবাসে রাষ্ট্রদূত হিসেবে কামরুল আহসান।
২০২২ সালের সেপ্টেম্বর থেকে যুক্তরাষ্ট্রে বাংলাদেশের রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন মোহাম্মদ ইমরান।
জাপানে বাংলাদেশের রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করে শাহাবুদ্দিন আহমেদ এবং মোহাম্মদ আবু জাফর সংযুক্ত আরব আমিরাতে বাংলাদেশের রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করছেন।
চেক প্রজাতন্ত্র, কসোভো ও ইন্টারন্যাশনাল ট্রাইব্যুনাল ফর দ্য ল অব দ্য সি (আইটিএলওএস) অ্যাক্রেডিটেশন নিয়ে মোশাররফ হোসেন ভূঁইয়া ২০২০ সালের ২ অক্টোবর জার্মানির বার্লিনে বাংলাদেশের রাষ্ট্রদূত হিসেবে দূতাবাসে যোগদান করেন।
২০২০ সালের আগস্ট থেকে সৌদি আরবে বাংলাদেশের রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করছেন ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী ।
মালদ্বীপে বাংলাদেশের হাইকমিশনার হিসেবে দায়িত্ব পালন করছেন এস এম আবুল কালাম আজাদ ।