মোঃ লিমন আলী(জেলা প্রতিনিধি )
সিরাজগঞ্জে নার্সিং কলেজের শিক্ষার্থীদের নার্সিং পেশা ও নার্সদের কটুক্তি নিয়ে মহা পরিচালক মাকসুরা নূর সহ নার্সিং মিডওয়াইফারি অধিদপ্তর এবং বাংলাদেশ নার্সিং এবং মিডওয়াইফারি কাউন্সিলর সকল নন নার্সিং – প্রশাসন ক্যাডারদের অপসারণ এবং উচ্চশিক্ষা দক্ষ অভিজ্ঞ কর্মকর্তাদের পদ উন্নয়ন করার দাবিতে এক দফা দাবিতে অবস্থান কর্মসূচি ও মানববন্ধন পালন করেন সিরাজগঞ্জ নার্সিং সংস্কার পরিষদ।
রবিবার ( ১৫ সেপ্টেম্বর) সকাল ১১ টা থেকে শহীদ এ মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালে সামনে এ কর্মসূচি পালন করে তারা। এই সময় উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ জেলার সকল নার্সিং কলেজের শিক্ষার্থী। ।
এই সময় শিক্ষার্থীরা বলেন, আমাদের এক দফা দাবি না মেনে নেওয়া পর্যন্ত আমাদের অবস্থান কর্মসূচি এবং মানববন্ধন চলমান থাকবে। আমাদের নার্সদের যারা কটুক্তি করেছে তাদের অপসারণ করতে হবে এবং অভিজ্ঞনার্সদের পদোন্নয়ন করতে হবে।