বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেন,ভারত শ্রীলঙ্কাকে ধ্বংস করে এখন বাংলাদেশের পোশাক শিল্প ধ্বংসের পাঁয়তারা করছে ।
বৃহস্পতিবার ডিআরইউতে উত্তরাঞ্চল ছাত্র ফোরাম আয়োজিত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ১৮তম কারাবন্দী দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় এমন মন্তব্য করেন তিনি।
গয়েশ্বর বলেন, ভারত পার্শ্ববর্তী দেশগুলোতে গণতন্ত্র চায় না। তারা ভারত শ্রীলঙ্কাকে ধ্বংস করে এখন বাংলাদেশের পোশাক শিল্প ধ্বংসের পাঁয়তারা করছে।
তিনি আরও বলেন, আওয়ামী লীগ ৯ পার্সেন্ট জনগণের সরকার, বিদেশিদের স্বার্থ রক্ষা করেই দলটি ক্ষমতায় টিকে আছে।
এ সময় বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আওয়ামী লীগ বাকশালী কায়দায় দেশ চালাচ্ছে বলে মন্তব্য করেন তিনি বলেন, দেশে সরকারি দল, বিরোধী দল সবই এখন আওয়ামী লীগের।
আলোচনা সভায় ব্যারিস্টার মীর হেলালের সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন বিএনপির প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি, খালেদা জিয়ার বিশেষ সহকারী শিমুল বিশ্বাস, স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক নাজমুল হাসানসহ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।