নোয়াখালীর সোনাইমড়ী উপজেলার অম্বরনগর ইউনিয়নবাসীর গণ মানুষের অন্তরেরে মণি হয়ে আছেন জনপ্রিয় চেয়ারম্যান আকতার হোসেন দুলু।
এলাকা পরিদর্শনকালে অম্বরনগর ইউনিয়নবাসী এ প্রতিবেদককে বলেন, অম্বরনগর ইউনিয়নের বর্তমান জনপ্রিয় চেয়ারম্যান আকতার হোসেন দুলু একজন সম্ভ্রান্ত পরিবারের সন্তান। খুব সহজে তিনি মানুষের মনের কথা বুঝতে পারেন। যার ফলে এলাকাবাসী তাকে অম্বরনগর ইউনিয়নে টানা ৩ বার বিপুল ভোটে চেয়ারম্যান নির্বাচিত করেছেন। চেয়ারম্যান নির্বাচিত হয়ে আকতার হোসেন দুলু ইউনিয়নের উন্নয়ন করে যাচ্ছেন একাধারে

সামাজিক সচেতনতা এবং মানবিক সেবার অনন্য উদ্যোগ তাকে একজন মানবদরদী ও মহতী মানুষের উচ্চতায় অধিষ্ঠিত করেছে। তিনি এলাকার দরিদ্র জনগোষ্টির উন্নয়নে বিভিন্ন উন্নয়নমূলক কর্মসূচি বাস্তবায়ন করেছেন এবং বিভিন্ন উন্নয়ন প্রকল্প হাতে নিয়েছেন। তিনি এ পর্যন্ত ইউনিয়নের বিভিন্ন রাস্তার উন্নয়নসহ স্কুল, মাদ্রাসা, কবরস্থান, মসজিদ, ঈদগাঁমাঠ সংস্কার করে গরীব দুঃখী মানুষের মাঝে বয়স্কভাতা, বিধবাভাতা সঠিকভাবে বিতরণ করেছেন এবং বিভিন্ন উন্নয়ন প্রকল্প সঠিকভাবে বাস্তবায়ন করে গ্রাম্য সালিসের মাধ্যমে ইউনিয়নের বিভিন্ন সমস্যার সমাধান করে যাচ্ছেন।

এছাড়াও তিনি নির্বাচিত হওয়ার পর নিয়মিত অফিস করেছেন এবং স্থানীয় প্রশাসনের সার্বিক তত্ত্বাবধানে প্রতিটি উন্নয়নমূলক কাজ অতি দক্ষতার সাথে সফলভাবে করেছেন যা এখনো চলমান আছে।

আগামী দিনে অম্বরনগর ইউপি চেয়ারম্যান আকতার হোসেন দুলু সততা ও কর্মদক্ষতার সাথে ইউনিয়নে উন্নয়নের অগ্রযাত্রায় অগ্রণী ভূমিকা পালন করে ইউনিয়নকে আধুনিক মডেল হিসেবে গড়ে তুলবেন এমনটাই প্রত্যাশা ইউনিয়নবাসীসহ সকলের।