মোবাইল ইন্টারনেট চালুর বিষয়ে আজ রোববার সকালে বৈঠকে বসে ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি
(বিটিআরসি )কার্যালয়ে মোবাইল অপারেটরগুলোর সঙ্গে বৈঠক শেষে জানানো হয় ইন্টারনেট চালু হবে বিকেল ৩ টায় গ্রাহক পারে ৫ জিবি বোনাস।
বৈঠক শেষে একটি টেলিভিশন চ্যালেনে ফোনে যুক্ত হয়ে টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক এ তথ্য জানান।
পলক বলেন,গ্রাহকগণ ইন্টানেট পাওয়া মাত্রই ৫ জি বি ইন্টানেট বোনাস পাবেন যার মেয়াদ থাকবে ৩দিন। তিনি আরও বলেন সার্বিক পরিস্থিতি দ্রুত সভাবিক হয়ে আসবে।
উল্লেখ্য, পাঁচ দিন বন্ধ থাকার পর গত ২৩ জুলাই রাতে পরীক্ষামূলকভাবে চালু হয় ব্রডব্যান্ড ইন্টারনেট সেবা। অগ্রাধিকার ভিত্তিতে কূটনীতিক পাড়া, ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান, বিদ্যুৎ, ফ্রিল্যান্সিং ও প্রযুক্তি এবং রফতানিমুখী খাত ওয়াইফাই সেবা পায়। এর পরদিন ২৪ জুলাই থেকে বাসা-বাড়িতে ব্রডব্যান্ড ইন্টারনেট সেবা চালু হয়।