দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও সাতজনের মৃত্যু হয়েছে। যা চলতি বছর একদিনে সর্বোচ্চ মৃত্যু। এদিকে এই সময় সারা দেশে ৮৬০ জন ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।
শনিবার (২৮ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম থেকে পাঠানো ডেঙ্গু এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হওয়াদের মধ্যে বরিশাল বিভাগে (সিটি কর্পোরেশনের বাইরে) ১০১ জন, চট্টগ্রাম বিভাগে (সিটি কর্পোরেশনের বাইরে) ১৬৪ জন, ঢাকা বিভাগে (সিটি কর্পোরেশনের বাইরে) ১০৯ জন, ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে ১৯৫ জন, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে ১৮১ জন, খুলনা বিভাগে (সিটি কর্পোরেশনের বাইরে) ৬৩ জন, ময়মনসিংহ বিভাগে (সিটি কর্পোরেশনের বাইরে) ৩২ জন, রাজশাহী বিভাগে (সিটি কর্পোরেশনের বাইরে) দুজন, রংপুর বিভাগে (সিটি কর্পোরেশনের বাইরে) ১৭ জন ও সিলেট বিভাগে (সিটি কর্পোরেশনের বাইরে) ছয়জন রয়েছেন।
এছাড়া গত ২৪ ঘণ্টায় সারা দেশে ৬২১ ডেঙ্গুরোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। এ বছর ২৫ হাজার ২৪১ জন ছাড়পত্র পেয়েছেন।এ বছরের ২৮ সেপ্টেম্বর পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়েছে ২৮ হাজার ৫৬৫ জন। এর মধ্যে ৬২ দশমিক ৮ শতাংশ পুরুষ ও ৩৭ দশমিক ২ শতাংশ নারী রয়েছেন।
আর ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে মারা যাওয়া সাতজনসহ চলতি বছরের এ যাবত ডেঙ্গুতে মারা গেছেন ১৫০ জন। ২০২৩ সালের ১ জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে এক হাজার ৭০৫ জনের মৃত্যু হয়। পাশাপাশি ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন ৩ লাখ ২১ হাজার ১৭৯ জন।