মানবজমিন
হঠাৎ ভোটের শতাংশ বেড়ে যাওয়ার বিষয় নিয়ে মানবজমিন প্রথম পাতার খবর “সিইসি প্রথমে বললেন ২৮ পরে ৪০ শতাংশ”
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ৪০ শতাংশ ভোট পড়েছে বলে জানিয়েছে প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল। গতকাল বিকাল সাড়ে ৫টায় প্রেস ব্রিফিংয়ে তিনি এই তথ্য জানান। সংবাদ সম্মেলনের শুরুতে সিইসি ভোটের হার ২৮ শতাংশের মতো পড়েছে বলে উল্লেখ করেন। তবে পরে তা সংশোধন করে বলেন, এখনো নিশ্চিত করে কিছু বলা যাচ্ছে না। এখন পর্যন্ত ৪০ শতাংশ ভোট পড়েছে। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ৪০ শতাংশ ভোট পড়েছে বলে জানিয়েছে প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল। গতকাল বিকাল সাড়ে ৫টায় প্রেস ব্রিফিংয়ে তিনি এই তথ্য জানান।
সংবাদ সম্মেলনের শুরুতে সিইসি ভোটের হার ২৮ শতাংশের মতো পড়েছে বলে উল্লেখ করেন। তবে পরে তা সংশোধন করে বলেন, এখনো নিশ্চিত করে কিছু বলা যাচ্ছে না। এখন পর্যন্ত ৪০ শতাংশ ভোট পড়েছে। তবে আরও হয়তো বাড়তে পারে। আবার নাও পারে। এর আগে বিকাল ৩টার ব্রিফিংয়ে ২৭ শতাংশ ভোট পড়ার কথা জানান নির্বাচন কমিশন সচিব মো. জাহাংগীর আলম। অর্থাৎ শেষ এক ঘণ্টায় ভোট পড়েছে ১৩ শতাংশ।
“শেষ ঘণ্টার ভোটে ৪০ শতাংশ” দেশ রুপান্তর প্রত্রিকার প্রথম পাতার খবরিএটি।
প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা দেশ-বিদেশে অঙ্গীকার করেছিলেন, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও শান্তিপূর্ণ হবে। অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ হয়েছে কি না, এই নিয়ে নানা মহলে দ্বিমত থাকলেও শান্তিপূর্ণ পরিবেশে ভোট সম্পন্ন করতে তিনি যে সফল হয়েছেন, তা নিয়ে দ্বিমত নেই কারোরই। বিএনপি ও তার মিত্ররা নির্বাচনে না আসায় ভোটার উপস্থিতি নিয়েও মানুষের মধ্যে এক ধরনের ধারণা হয়েছিল। বেলা ৩টার পর এক ঘণ্টায় ১৩ শতাংশ ভোট বেড়ে যাওয়া তাই আওয়ামী লীগ সরকারকে স্বস্তি দিয়েছে। তবে নির্বাচনী বিশেষজ্ঞরা বিষয়টি সন্দেহের ঊর্ধ্বে রাখছেন না।
জনগণের ভোট বর্জন নিয়ে রিপোর্ট “নজিরবিহীন ভোটবিমুখতা”নয়াদিগন্ত প্রথম পাতার প্রধান খবর এটি।
২০১৪ ও ২০১৮ সালের পর ২০২৪ সালের শুরুতে আরেকটি উচ্ছ্বাসহীন নজিরবিহীন ভোটবিমুখতার জাতীয় নির্বাচন প্রত্যক্ষ করেছে বাংলাদেশ।
কারণ, ভোটের দিন কেন্দ্রগুলোতে ভোটার উপস্থিতি এতটাই কম ছিল যে কোথাও কোথাও মাইকিং করেও ভোটার আনা যায় নি।
খবরটিতে বলা হয়, ভোট উৎসবের পরিবর্তে সর্বত্র যেন ভোট বর্জনের এক নীরব প্রতিবাদ ফুটে উঠেছে। এদিন সকাল ৮টায় সারা দেশে ভোট গ্রহণ শুরুর তিন ঘণ্টা পরেও ভোট দেয়ার হার কোথাও ছিল ৩ শতাংশ, কোথাও ৫ কিংবা ৮ শতাংশ।
কম ভোটার উপস্থিতি ছাড়াও সারা দেশে দিনভর ভোটকে কেন্দ্র করে অনেক অপ্রীতিকর পরিস্থিতি সৃষ্টি হয়েছে।
বাংলাদেশ প্রতিদিন
বাংলাদেশ প্রতিদিন প্রত্রিকার প্রধান খবর:“নৌকার জয় ২২৩ আসনে”
ভোটারের তুলনামূলক কম উপস্থিতি, কয়েকটি আসনে গোলযোগ, অনিয়ম, জালভোট, কেন্দ্র দখলের অভিযোগ ও বর্জনের মধ্যে দিয়ে মোটামুটি শান্তিপূর্ণভাবে গতকাল দেশে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।
এ নির্বাচনে ৩০০ আসনের মধ্যে ২৯৯ আসনে ভোট গ্রহণ হয়েছে।
সর্বশেষ প্রাপ্ত ফলাফলে জানা যায়, নির্বাচনে ক্ষমতাসীন আওয়ামী লীগ নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে। ২৯৯ আসনের মধ্যে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থীরা ২২৩ আসনে বিজয়ী হয়েছেন। বর্তমান সংসদের বিরোধী দল জাতীয় পার্টির লাঙল প্রতীকের প্রার্থীরা বিজয়ী হয়েছেন ১১টি আসনে। স্বতন্ত্র প্রার্থীরা বিজয়ী হয়েছেন ৬২ আসনে। এ ছাড়া কল্যাণ পার্টি এক, জাসদ এক এবং ওয়ার্কার্স পার্টি একটি আসনে বিজয়ী হয়েছে। নওগাঁ-২ আসনের একজন প্রার্থী মারা যাওয়ায় আবার নতুন তফসিলে সেখানে ভোট গ্রহণ করা হবে।
কালের কণ্ঠ
কালের কণ্ঠ প্রত্রিকার প্রধান খবর :“হেভিওয়েট প্রার্থীদের যাঁরা হারলেন, যাঁরা জিতলেন”
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে হেভিওয়েট প্রার্থীদের বেশির ভাগ জিতলেও বেশ কয়েকজন পরাজিত হয়েছেন। এর মধ্যে সাবেক মন্ত্রী ও বর্তমান প্রতিমন্ত্রী এবং দলীয় প্রধান রয়েছেন। গতকাল রবিবার ভোটগ্রহণ শেষে রাতে নির্বাচনী ফলাফলে এ তথ্য পাওয়া গেছে।
নির্বাচনে পরাজিত হয়েছেন জাতীয় পার্টির (জেপি) চেয়ারম্যান ও সাবেক মন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জু।
জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সভাপতি ও সাবেক মন্ত্রী হাসানুল হক ইনু কুষ্টিয়া-২ আসনে স্বতন্ত্র প্রার্থীর কাছে হেরেছেন। ফরিদপুর-৪ আসনে পরাজিত হয়েছেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য কাজী জাফর উল্যাহ।
বর্তমানে সরকারের দুই প্রতিমন্ত্রী এবার স্বতন্ত্র প্রার্থীর কাছে পরাজিত হয়েছেন।
তাঁরা হলেন হবিগঞ্জ-৪ আসনের এমপি ও বিমান প্রতিমন্ত্রী মাহবুব আলী এবং ঢাকা-১৯ আসনের এমপি, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. মো. এনামুর রহমান। পরাজিত হয়েছেন মানিকগঞ্জ-২ আসনের প্রার্থী দুইবারের এমপি কণ্ঠশিল্পী মমতাজ বেগম।
রাজশাহী-২ আসন থেকে তিনবার নির্বাচিত এমপি ও বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক ফজলে হোসেন বাদশা পরাজিত হয়েছেন স্বতন্ত্র প্রার্থীর কাছে। পরাজিত হয়েছেন কৃষক-শ্রমিক জনতা লীগের সভাপতি ও টাঙ্গাইল-৮ আসনের সাবেক এমপি বঙ্গবীর কাদের সিদ্দিকী বীর-উত্তম।
সিলেট-৬ আসনে হেরেছেন তৃণমূল বিএনপির চেয়ারম্যান সমশের মবিন চৌধুরী।
নির্বাচনে হেভিওয়েট প্রার্থীদের মধ্যে পুনরায় নির্বাচিত হয়েছেন রংপুর-৬ আসনে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী। বেসরকারি ফলাফলে নির্বাচিত হয়েছেন শেরপুর-২ আসনে আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও সংসদ উপনেতা মতিয়া চৌধুরী, রংপুর-৩ আসনে জাতীয় পার্টির চেয়ারম্যান ও বিরোধীদলীয় উপনেতা গোলাম মোহাম্মদ (জি এম) কাদের, নোয়াখালী-৫ আসনে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের, টাঙ্গাইল-১ আসনে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও কৃষিমন্ত্রী ড. মো. আব্দুর রাজ্জাক, মাদারীপুর-২ আসনে আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও সাবেক মন্ত্রী শাজাহান খান, ব্রাহ্মণবাড়িয়া-৪ আসনে আইনমন্ত্রী আনিসুল হক, রংপুর-৪ আসনে বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি এবং চট্টগ্রাম-৭ আসনে তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ।
যশোর-৫ (মণিরামপুর) আসনে আওয়ামী লীগের প্রার্থী তিনবারের সংসদ সদস্য স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য হেরে গেছেন। রংপুর-১ আসনে আওয়ামী লীগের স্বতন্ত্র প্রার্থীর কাছে হেরেছেন জাতীয় পার্টির সাবেক মহাসচিব মসিউর রহমান (রাঙ্গা)।
মুন্সীগঞ্জ-১ আসনে পরাজিত হয়েছেন বিকল্পধারার বর্তমান এমপি মাহী বি চৌধুরী।
স্বতন্ত্র প্রার্থী হয়ে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন সাবেক মন্ত্রী টাঙ্গাইল-৪ আসনে আব্দুল লতিফ সিদ্দিকী, বরগুনা-১ আসনে পাঁচবারের সংসদ সদস্য নৌকার প্রার্থী ও সাবেক প্রতিমন্ত্রী অ্যাডভোকেট ধীরেন্দ্র দেবনাথ শম্ভু হেরে গেছেন। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বহিষ্কৃত উপদেষ্টা স্বতন্ত্র প্রার্থী একরামুজ্জামান এবং বিএনপির সাবেক ভাইস চেয়ারম্যান ও ঝালকাঠি-১ আসনে আওয়ামী লীগের প্রার্থী শাহজাহান ওমর বেসরকারিভাবে জয়ী হয়েছেন।
আরো জয়ী হয়েছেন ঝালকাঠি-২ আসনে আমির হোসেন আমু, ভোলা-১ আসনে তোফায়েল আহমেদ, সিলেট-১ আসনে পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন, চট্টগ্রাম-৫ আসনে জাতীয় পার্টির আনিসুল ইসলাম মাহমুদ।
নিউএইজ
নিউএইজ প্রত্রিকার প্রধান খবর: “Low turnout, rigging, boycott mark JS polls” “ এর অর্থ কম ভোটের হার, কারচুপি, বর্জন নিয়ে জাতীয় সংসদ নির্বাচন” বাংলাদেশের দ্বাদশ সংসদ নির্বাচন ভোটারের কম উপস্থিতি, সহিংসতা, কারচুপি এবং প্রধান বিরোধী দল বিএনপি দলসহ বেশ কিছু রাজনৈতিক দলের বর্জনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে।
ফলে নির্বাচন নিয়ে ব্যাপক অভিযোগ থাকা সত্ত্বেও ক্ষমতাসীন আওয়ামী লীগ চতুর্থবারের মতো ক্ষমতায় বসতে যাচ্ছে।
দৈনিক সংগ্রাম
দৈনিক সংগ্রাম প্রত্রিকার প্রধান খবর:“একতরফা ভোটেও অনিয়ম সহিংসতা”
১৪০ কেন্দ্রে অনিয়ম, ২১ কেন্দ্রের ভোটগ্রহণ স্থগিত,একজনের প্রার্থিতা বাতিল,৪২ জন গ্রেফতার ২০ জনের শাস্তি
দেশের বিভিন্নস্থানে জাল ভোট, সংঘর্ষ, গুলী, সহিংসতা ও অনিয়মের মধ্য দিয়ে শেষ হলো দ্বাদশ জাতীয় সংসদের ২৯৯ আসনের ভোটগ্রহণ। এবারের ভোটে বিএনপি, জামায়াতসহ উল্লেখযোগ্য রাজনৈতিক দল নির্বাচন বর্জন করেছে। গতকাল সারাদেশে বিএনপি-জামায়াতের হরতাল পালিত হয়েছে। হরতালের মধ্য দিয়ে অনুষ্ঠিত একতরফা ভোটেও সহিংসতা ও অনিয়মের ঘটনা ঘটেছে। সংঘর্ষে মুন্সিগঞ্জে ১ জন নিহত হয়েছে। রাজধানীর অন্তত তিনটি ভোটকেন্দ্রের বাইরে ককটেল ও হাতবোমা বিস্ফোরণের খবর পাওয়া গেছে। এসব ঘটনায় আহত হয়েছেন শিশুসহ চার জন। এ রিপোর্ট লেখা পর্যন্ত ভোট গননা চলছিল। কেন্দ্রে কেন্দ্রে ভোট গণনা শেষে ফল ঘোষণা করবেন প্রিসাইডিং অফিসার। পরে লিখিত ফল পাঠিয়ে দেবেন রিটার্নিং অফিসারের কার্যালয়ে।
গতকালের ভোটে ভোটার উপস্থিতি ছিল তুলনামূলকভাবে খুবই কম। তবু সন্তোষ প্রকাশ করেছেন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল। সকাল ৮টা থেকে বিকাল ৩টা পর্যন্ত ৭ ঘণ্টা সারা দেশে গড়ে ২৭ দশমিক ১৫ শতাংশ ভোট কাস্ট হয়েছে বলে জানিয়েছে নির্বাচন কমিশন। সন্ধ্যায় জানানো হয় সিইসি ধারণা করছেন ৪০ শতাংশ ভোট পড়েছে। ইসি জানিয়েছে, ১৪০ কেন্দ্রের অনিয়ম হয়েছে এর মধ্যে ২১টি কেন্দ্রের ভোট গ্রহণ স্থগিত করা হয়েছে। অনিয়মের কারণে ৪২ জনকে গ্রেফতার করা হয়েছে তারমধ্যে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে সহকারী প্রিজাইডিং অফিসারসহ ২০ জনের বেশি ব্যক্তিকে শাস্তি দেয়া হয়েছে।
বণিক বার্তা
বণিক বার্তা প্রত্রিকার প্রধান খবর:“নির্বাচনে ক্ষমতার গতিপথে কোনো পরিবর্তন নেই”
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ জয় পেয়েছে বাংলাদেশ আওয়ামী লীগ। জাতীয় সংসদের ৩০০টির মধ্যে ২৯৯টি আসনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হয় গতকাল। বেসরকারিভাবে পাওয়া ফলাফল অনুযায়ী এর মধ্যে দুটির ফল ঘোষণা স্থগিত রয়েছে। চূড়ান্ত ও আংশিকভাবে ফলাফল ঘোষিত বাকি ২৯৭ আসনের মধ্যে ২২৪টিতে জয় পেয়েছেন বা জয়ের পথে রয়েছেন আওয়ামী লীগ প্রার্থীরা। নির্বাচনে দলগতভাবে দ্বিতীয় সর্বোচ্চ আসন পেয়েছে জাতীয় পার্টি। দলটি পেয়েছে ১১টি আসন। স্বতন্ত্র প্রার্থীরা পেয়েছেন ৬১টি আসন। আরেকটি আসনে জয়লাভ করেছেন বাংলাদেশ কল্যাণ পার্টির চেয়ারম্যান সৈয়দ মুহাম্মদ ইবরাহিম।
বিশাল ব্যবধানে জয়ের সুবাদে এ নিয়ে টানা চতুর্থবারের মতো সরকার গঠন করতে যাচ্ছে আওয়ামী লীগ। পঞ্চমবারের মতো প্রধানমন্ত্রী হতে চলেছেন শেখ হাসিনা।
বাংলাদেশ নির্বাচন কমিশনে নিবন্ধিত রাজনৈতিক দলের সংখ্যা ৪৪। এর মধ্যে ২৮টি এবারের নির্বাচনে অংশ নিয়েছে। বিএনপিসহ বাকি দলগুলো নির্বাচন বর্জন করে। তাদের সঙ্গে রয়েছে বেশ কয়েকটি অনিবন্ধিত রাজনৈতিক দলও।
সমকাল প্রত্রিকার প্রধান খবর:“কম ভোটে নৌকার বিরাট জয়”
টানা চতুর্থবারের মতো নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে আওয়ামী লীগ। পঞ্চমবারের মতো প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। বিএনপিসহ বিরোধী দলগুলোর বর্জনে ক্ষমতাসীনদের বিজয় নিশ্চিত থাকায় গতকাল রোববারের নির্বাচনে ভোটার উপস্থিতি কত হবে, তা ছিল মূল আকর্ষণ। নির্বাচন কমিশনের (ইসি) দাবি, ৪০ শতাংশ ভোটার ভোট দিয়েছে দ্বাদশ সংসদ নির্বাচনে।
ভোটের হার নিয়ে বিরোধীদের প্রশ্ন– বিক্ষিপ্ত সংঘর্ষ, কেন্দ্রে প্রভাব বিস্তার, জাল ভোট, অনিয়মের অভিযোগের মধ্যে নির্বাচন হয়েছে। ২৯৯ আসনের মধ্যে ২২৩টিতে জয় পেয়েছে আওয়ামী লীগ। স্বতন্ত্র প্রার্থীরা জিতেছেন ৬২ আসনে। জাতীয় পার্টি (জাপা) জয়ী হয়েছে ১১টিতে। এ ছাড়া কল্যাণ পার্টি, জাসদ ও ওয়ার্কার্স পার্টি একটি করে আসন পেয়েছে।