সিরাজগঞ্জ সদর উপজেলার শিয়ালকোল উনিয়নের চন্ডিদাসগাতি একটি পরিত্যক্ত ব্রিজ থেকে পরে নিখোঁজ হয় । পরে ফায়ারসার্ভিরে একটি ইউনিট এসে প্রায় দেড় ঘন্টা খোজার পর মৃত অবস্থায় উদ্ধার করে সিরাজগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়।
স্থানীয় সূত্রে জানাযায়, গতকাল সড়ক বিভাগের লোক জন ব্রিজ এর পাটাতন তুলে ফেলে কিন্তু ব্রিজ উঠা নামার জন্য কোন বেড়িকেট বা প্রতিবন্ধকতা না দেওয়ার কারণে এ দূর্ঘটনা ঘটে।
নিতহ ব্যক্তি হলেন,সিরাজগঞ্জ সদর উপজেলার শিয়ালকোল উনিয়নের বড়হামকুড়িয়া পাড়ার মৃত:মাঙ্গন আকন্দের ছেলে সাহেব আলী আকন্দ(৫৫) লাবলু বাবলু কম্পোজিট মিলে ফিটার হিবেবে কাজ করত।
ফায়ার সার্ভিসে এক কর্মকর্তা বলেন, আমরা খবর পেয়ে ঘটনাস্থলে পৌছায় প্রায় দেড় ঘন্টা খোজার পর মৃত অবস্থায় তাকে উদ্ধার করি।
স্থানীয় সূত্রে আরও জানাযায়,,লাবলু বাবলু কম্পোজিট মিলে কাজ জন্য ঐ রাস্থা দিয়ে নিয়মিত যাওয়া আসা করত।সড়ক বিভাগের লোক জন ব্রিজ এর পাটাতন তুলে ফেলে কিন্তু ব্রিজ উঠা নামার জন্য কোন বেড়িকেট বা প্রতিবন্ধকতা না থাকায় সাইকেল নিয়ে ব্রিজ উঠে পড়লে সাইকেলসহ নিচে পরে যায়।
পরিবারের একমাত্র উপার্জনকারীর পরিবারে নেয়ে এসেছে শোকের ছায়া।