বাংলাদেশে বৈষম্যবিরোধী আন্দোলনের সমর্থন জানিয়ে দুবাইয়ে বিক্ষোভ করার কারনে যাদের আটক করা হয়েছিলো তাদের মুক্ত করতে আইনজীবী নিয়োগ দিয়েছে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার।
বাংলাদেশে বৈষম্যবিরোধী আন্দোলনের সমর্থন জানিয়ে দুবাইয়ে বিক্ষোভ করায় ৫৭ জন বাংলাদেশীকে কারাদণ্ড দেয় সংযুক্ত আরব আমিরাত সরকার।
আজ সোমবার (১২ আগস্ট) সংযুক্ত আরব-আমিরাতের মিশন প্রধান মুহাম্মদ মিযানুর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করা হয়।
মিশন প্রধানের স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, দুবাইয়ের বিক্ষোভে কারাদণ্ড পাওয়া ৫৭ বাংলাদেশীকে মুক্ত করতে আইনজীবী ওলোরা আফরিনকে নিয়োগ দিয়েছে বাংলাদেশ সরকার। এ ৫৭ জনের বিষয়ে আইনজীবী ওলোরা আফরিনকে সাহায্য করবে সংযুক্ত আরব আমিরাতে অবস্থিত বাংলাদেশ দূতাবাস।