আন্তর্জাতিক মাতৃভাষা ও মহান শহীদ দিবস উপলক্ষে মঙ্গলবার (২০ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৬টা থেকে বুধবার (২১ ফেব্রুয়ারি) বিকেল ৩টা পর্যন্ত ঢাকার কিছু সড়ক বন্ধ বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে ঢাকা মহানগর পুলিশ। এসব পথে চলাচলকারীদের বিকল্প রাস্তা ব্যবহার করতে বলা হয়েছে। ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) এক বিজ্ঞপ্তিতেএ তথ্য জানানো হয় ।
যেসব সড়ক বন্ধ বা ডাইভারশন দেয়া হবে
শাহবাগ ক্রসিং, টিএসসি ক্রসিং, দোয়েল চত্বর ক্রসিং, হাইকোর্ট ক্রসিং, শহিদুল্লাহ হল ক্রসিং, জিমনেশিয়াম মাঠ গেইট, রোমানা ক্রসিং, জগন্নাথ হল ক্রসিং, ঢাকা বিশ্ববিদ্যালয় ভাস্কর্য ক্রসিং, নীলক্ষেত ক্রসিং, পলাশী ক্রসিং, বকশি বাজার ক্রসিং, চাঁনখারপুল ক্রসিং।
যানবাহন চলাচলের বিকল্প রাস্তা
বিকল্প পথ হিসেবে কাঁটাবন ক্রসিং, নীলক্ষেত ক্রসিং, পলাশী, বকশিবাজার ক্রসিং হয়ে চানখাঁরপুল ক্রসিংয়ে যাওয়া যাবে।
আবার শাহবাগ, কাঁটাবন, বাটা সিগন্যাল, সায়েন্স ল্যাব ক্রসিং হয়ে মিরপুর রোডে যান চলাচল করবে। শাহবাগ, মৎস্য ভবন, কদমফোয়ারা, হাইকোর্ট, আবদুল গণি রোড হয়ে জিরো পয়েন্ট ক্রসিং; হাইকোর্ট, বঙ্গবাজার, পুলিশ হেডকোয়ার্টার্স, গোলাপশাহ মাজার ক্রসিং হয়ে ফুলবাড়িয়া ক্রসিং এবং শাহবাগ, হোটেল ইন্টারকন্টিনেন্টাল, বাংলামোটর, সোনারগাঁও ক্রসিং হয়ে ফার্মগেট, বকশিবাজার, চানখাঁরপুল, নিমতলী ক্রসিং হয়ে মেয়র হানিফ উড়ালসড়ক দিয়ে যানবাহন চলাচল করবে।
যেসব সড়কে প্রবেশ নিষেধ
তবে বকশিবাজার-জগন্নাথ হল ক্রসিং সড়ক, চানখাঁরপুল-রোমানা চত্বর ক্রসিং সড়ক, টিএসসি-শিববাড়ী ক্রসিং সড়ক, উপাচার্য ভবন-ভাস্কর্য ক্রসিং সড়ক দিয়ে শহীদ মিনারে প্রবেশ করা যাবে না।
পায়ে হেঁটে চলাচল
পলাশী ক্রসিং থেকে শহীদ মিনার হয়ে দোয়েল চত্বর, হাইকোর্ট ক্রসিং, টিএসসি ক্রসিং, শহীদুল্লাহ হল ক্রসিং দিয়ে হেঁটে চলাচল করা যাবে।
গাড়ি পার্কিংয়ের স্থান
শহীদ মিনারে আসা ভিআইপিরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের জিমনেশিয়াম মাঠে, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা বিশ্ববিদ্যালয়ের মোকাররম ভবন মাঠে আর সর্বসাধারণ নীলক্ষেত ক্রসিং-পলাশী ক্রসিংয়ে গাড়ি রাখতে পারবেন।