আসন্ন রমজান মাসে সরকারিভাবে বড় ধরনের ইফতার পার্টি না করতে নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
আজ বুধবার (২৮ ফেব্রুয়ারি) সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ে আয়োজিত মন্ত্রিসভার বৈঠকে এ নির্দেশনা দেন প্রধানমন্ত্রী।বৈঠক শেষে বিকেলে সচিবালয়ে ব্রিফিংয়ে সাংবাদিকদের এ তথ্য জানান মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেন।
মন্ত্রিপরিষদ সচিব বলেন, বেসরকারিভাবেও বড় ইফতার পার্টি না করতে নিরুৎসাহিত করা হয়েছে। অর্থ অপচয় রোধে এই নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী।
মাহবুব হোসেন আরও বলেন, রমজান মাসে সব সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত ও আধা-স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের অফিস সময় সকাল ৯টা থেকে বিকেল সাড়ে ৩টা পর্যন্ত নির্ধারণ করা হয়েছে ।