বুধবার সকাল ৬টায় জেলায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে পঞ্চগড়ের তেতুঁলিয়ায়, ৭ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস।
এবছরে সর্বনিম্ন তাপমাত্রায় পঞ্চগড়ে বিপর্যস্ত হয়ে পড়ছে অসহায় ছিন্নমূল মানুষ। উত্তর থেকে বয়ে আসা হিমেল হাওয়া, রাতভর বৃষ্টির মতো ঝড়তে থাকা ঘন কুয়াশায় পঞ্চগড়ের তাপমাত্রা নেমে এসেছে ৭.৮ডিগ্রিতে।
এর সাথে রাতে অনবরত ঠান্ডা বাতাসের কারণে শীতার্ত মানুষের স্বাভাবিক জীবনযাত্রা হয়ে পড়েছে। বিশেষ করে বিপর্যস্ত পড়েছেন অসহায় ছিন্নমূল মানুষ।
এ বিয়য়ে তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের সিনিয়র পর্যবেক্ষক রোকনউজ্জামান গণমাধ্যমকে জানিয়েছেন, তাপমাত্রা আরও কমতে থাকবে। অন্যদিকে অব্যাহত শীতে দরিদ্র মানুষ শীতবস্ত্রের অভাবে দুর্ভোগে পড়েছেন।