মহান বিজয় দিবস উপলক্ষ্যে বঙ্গভবনে রাষ্ট্রপতির সংবর্ধনা অনুষ্ঠানের আমন্ত্রণ প্রত্যাখ্যান করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। সংগঠনটির অনেক কে আমন্ত্রণ জানানো হলেও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সম্মনায়করা না যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে।
মহান বিজয় দিবসে ফ্যাসিবাদী শাসনের সঙ্গে সংশ্লিষ্ট রাষ্ট্রপতি সাহাবুদ্দিন চুপ্পু কর্তৃক বঙ্গভবনে বিজয় দিবস উদযাপনের আমন্ত্রণ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন প্রত্যাখ্যান করছে। নির্বাহী কমিটির সিদ্ধান্ত অনুযায়ী, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সঙ্গে সাংগঠনিকভাবে যুক্ত কোনো নেতাকর্মী আজ বঙ্গভবনে মহান বিজয় দিবস উদযাপনের অনুষ্ঠানে যাবে না।
এদিকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় নির্বাহী সদস্য এবং সমন্বয়ক ইব্রাহিম নিরব সোমবার বেলা আড়াইটায় এক ফেসবুক পোস্টে রাষ্ট্রপতির আমন্ত্রণ কার্ডের একটি ছবি দিয়ে লিখেছেন, ‘ফ্যাসিস্টের দালাল রাষ্ট্রপতি চুপ্পুর পদত্যাগ চাই। তার হাতেও আমার ভাইদের তাজা রক্ত লেগে আছে। তার দাওয়াতে বঙ্গভবন যাওয়ার প্রশ্নই আসে না। বিজয় দিবসে চুপ্পুর দাওয়াত প্রত্যাখ্যান করলাম।’