আসন্ন দ্বাদশ সংসদ নির্বাচনে চট্টগ্রাম-২ আসনে তরিকত ফেডারেশনের
চেয়ারম্যান নজিবুল বশর মাইজভাণ্ডারী নির্বাচন না করার ঘোষণা দিয়েছেন আজ বৃহস্পতিবার (৪ জানুয়ারি) নিজ বাসভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে নিজেকে না করার ঘোষণা জানিয়েছেন তিনি।
তিনি বলেন,নৌকার বিজয় সুনিশ্চিত করতেই নিজেকে গুটিয়ে নিলাম সরকারের কোন অসুবিধা হতে পারে এমন কিছু করতে চাই না। নৌকার বিজয় সুনিশ্চিত করার লক্ষ্যে ফটিকছড়ি আসন থেকে সরে দাঁড়ালাম, দেশের অন্য আসনগুলোতে আমাদের প্রার্থী থাকবে।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন তরিকত ফেডারেশনের নেতা সৈয়দ তৈয়বুল বশর মাইজভাণ্ডারী, মোহাম্মদ শাহজালাল, আলমগীর আলম, মওলানা কাজী নিজাম মোরশেদ প্রমুখ