বিএনপির অনেক নেতাদের অপকর্মের রেকর্ড রয়েছে। বেশি কথা বললে তাদের সবকিছু ফাঁস করে দেয়া হবে বলে হুঁশিয়ারি উচ্চারণ সরে মন্তব্য করেন পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ।
আজ শুক্রবার দুপুরে জাতীয় প্রেসক্লাবে এক আলোচনা সভায় এ সমব মন্তব্য করে তিনি বলেন, বিএনপির দু-একজন নেতাকে ঘন ঘন প্রেস কনফারেন্স করতে দেখা যাচ্ছে। যারা সরকারের সঙ্গে লাইন দিয়েছিলেন। রাজনীতির কাক যেখানে ক্ষমতার উচ্ছিষ্ট পায় সেখানে যায়। বেশি কথা বললে তাদের সবকিছু ফাঁস করে দেব।
পররাষ্ট্রমন্ত্রী বলেন, রাজনৈতিক অপশক্তির সঙ্গে ব্যক্তিবিশেষ যোগ দিয়েছিল। দরিদ্র দেশ বলে বহির্বিশ্বে উপস্থাপন করে পুরস্কার নেয় তারা। ড. ইউনূসকে বন্যা, দুর্যোগে মানুষের পাশে দেখা যায় না। তার আগ্রহ শুধু তদবির করে পুরস্কার নেয়া।
বিএনপির সমালোচনা করে তিনি আরও বলেছেন , নির্বাচন প্রতিহত করতে ব্যর্থ হয়ে তারা ষড়যন্ত্র করছে। তারেক রহমান বোরাকে করে উড়ে এসে বিএনপির পাশে দাঁড়াবে এমন স্বপ্ন বাস্তবায়িত হয়নি। দেশটাকে মগের মুল্লুক বানানোর স্বপ্ন ভেস্তে যাওয়ায় বিএনপি খেই হারিয়ে ফেলেছে।