গত ২৮ অক্টোবর বিএনপির মহাসমাবেশ কেন্দ্র করে মির্জা ফখরুলের ১১ টি মামলার আরেকটি মামলার জামিন পেলেন। এ নিয়ে ১১ মামলার মধ্যে ১০টিতে জামিন পেলেন তারা।
বিএনবি স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরীর দুই মামলার জামিন মঞ্জুর করেছেন আদালত।
বুধবার ঢাকার অতিরিক্ত মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট তাহমিনা হকের আদালত শুনানি শেষে জামিন মঞ্জুর করে এ আদেশ দেন। প্রধান বিচারপতির বাসভবনে হামলার ঘটনায় হওয়া আরেকটি মামলা রয়েছে মির্জা ফখরুলের বিরুদ্ধে। সেটিতে জামিন না পাওয়ায় এখনই তিনি মুক্তি পাচ্ছেন না বলে জানিয়েছেন তার আইনজীবী সৈয়দ জয়নুল আবেদীন মেজবাহ।