ময়মনসিংহের তারাকান্দায় আলু বোঝাই ট্রাকের সঙ্গে চিনি বোঝাই পিকআপের মুখোমুখি পিকআপ চালকসহ তিনজন নিহত হয়েছেন।
মঙ্গলবার (২৩ জানুয়ারি) সকাল ৭টার দিকে ময়মনসিংহ-শেরপুর মহাসড়কের তারাকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এলাকায় এই ঘটনা ঘটে।
নিহতরা হলেন— ঘোষবেড় গ্রামের মৃত আব্দুল আলীর ছেলে পিকআপ চালক কামরুল ইসলাম (২৫), সন্ধাপুড়া গ্রামের ওসন আলীর ছেলের কাদির মিয়া (৪৫), আকদপাড়া গ্রামের মৃত রঞ্জন আলীর ছেলে মিজানুর রহমান (৪৫)। নিহতরা সবাই হালুয়াঘাট উপজেলার বাসিন্দা
দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে তারাকান্দা থানার ওসি ওয়াজেদ আলী বলেন, ‘সকালে মহাসড়কের ওই জায়গায় ফুলপুরগামী আলু বোঝাই একটি ট্রাক ও ময়মনসিংহগামী পিকআপের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই পিকআপ চালক কামরুল মিয়া নিহত হন। এছাড়া গুরুতর আহত পিকআপের আরও দুই যাত্রীকে দুর্ঘটনাস্থল থেকে ময়মনসিংহ মেডিকেলে নিয়ে গেলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন