আজ মানিকগঞ্জের পদ্মায় পাটুরিয়া ঘাটে বাল্কহেডের ধাক্কায় ডুবে যাওয়া ফেরি রজনীগন্ধা উদ্ধারে ঘটনাস্থলের পৌছে গেছে উদ্ধারকারী জাহাজ হামজা
ডুবে যাওয়ার ৪ ঘন্টা পরে ঘটনার স্থলে পৌছায় হামজা। কিন্তু এখনো উদ্ধার শুরু হয়নি।
উদ্ধার কাজে যাওয়ার সময় ডুবে যাওয়া ফেরি রজনীগন্ধা থেকে ট্রাক ভেসে যাচ্ছে বলে জানিয়েছে দুর্ঘটনার পর উদ্ধারকাজে যাওয়া ফায়ার সার্ভিসের এক কর্মী।
তিনি বলেন, দুর্ঘটনার সংবাদ পেয়ে নবগ্রাম ইউনিট থেকে আমরা কাজ শুরু করেছি। কয়েকজনকে উদ্ধারও করা হয়েছে। কিন্তু উদ্ধার কাজের সময় দেখেছি ডুবে যাওয়া ফেরিতে থাকা কয়েকটি ট্রাক ভেসে যাচ্ছে।
ঘটনার স্থলে প্রত্যক্ষদর্শীরা জানান, যখন ফেরিটি ডুবে যায় তখন ফেরি থেকে অনেক আহাজারি ও যাত্রীদের চিৎকার শোনা যায়। এ সময় সবার মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। বিষয়টি ফায়ার সার্ভিস, নৌবাহিনী ও কোস্ট গার্ডের উদ্ধারকারী দলকে জানানো হয়েছে।
শিবালয় থানার ফায়ার সার্ভিসের প্রধান মজিবুর রহমান বলেন, দুর্ঘটনা সংবাদ পেয়ে শিবালয় থানা থেকে ফায়ার সার্ভিসের কর্মী ও পুলিশ উদ্ধার কাজে যোগ দিয়েছেন।