আজ শুক্রবার (২ আগস্ট) ৯ দফা দাবিতে দেশব্যাপী প্রার্থনা ও ছাত্র জনতার গণমিছিল করবে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।
গতকাল বৃহস্পতিবার আন্দোলনের সমন্বয়ক আবদুল কাদেরের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কর্মসূচি ঘোষণা করা হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয , আন্দোলনে শহীদদের স্মরণে এবং আহত, গ্রেফতার বা অংশগ্রহণকারীদের জন্য এ কর্মসূচি পালন করা হচ্ছে।হত্যাকাণ্ড ও গণগ্রেফতারের প্রতিবাদে এবং শিক্ষার্থীদের ৯ দফা দাবি আদায়ের লক্ষ্যে আজ মসজিদে জুমার নামাজ শেষে দোয়া, নিহতদের কবর জিয়ারত, মন্দির-গির্জাসহ সব উপাসনালয়ে প্রার্থনার আয়োজন করা হবে।পরে গণমিছিল কর্মসূচি পালন করবে ছাত্র-জনতা।
কাদের বলেন, ‘আগামীকালের প্রার্থনা ও ছাত্র জনতার গণমিছিল সফল করতে আমি শ্রমিক, পেশাজীবী, সংস্কৃতিকর্মী, গণমাধ্যমকর্মী, মানবাধিকারকর্মী, বুদ্ধিজীবী ও আলেম-ওলামাসহ বাংলাদেশের সব নাগরিকের প্রতি আহ্বান জানাচ্ছি।’