আর মাত্র কয়েক দিন পর আসছে রহমত ,মাগফিরাত ও নাজাতের মাস পবিত্র মাহে রমজান মাস। পুরো মুসলিম বিশ্ব অপেক্ষা করছে এই মহা-পবিত্র মাসটির জন্য। তবে চাঁদ দেখা সাপেক্ষে এ বছর পবিত্র রমজান মাস শুরু হবে আগামী ১২ বা ১৩ মার্চ। আর রমজান মানেই সেহরি-ইফতারের বাড়তি আয়োজন। তাই রমজান শুরুর সময় ১২ মার্চ ধরে ঢাকার সেহরি ও ইফতারের সময়সূচি প্রকাশ করেছে ইসলামিক ফাউন্ডেশন।
গত ৫ ফেব্রুয়ারি ইসলামিক ফাউন্ডেশন ১৪৪৫ হিজরির রমজান মাসের সেহরি ও ইফতারের এ সময়সূচি চূড়ান্ত করে। ওই সূচি অনুযায়ী, ১২ মার্চ প্রথম রমজানে ঢাকায় সেহরির শেষ সময় ভোররাত ৪টা ৫১ মিনিট ও ইফতারির সময় ৬টা ১০ মিনিট। আর শেষ রমজান (৩০তম) ১০ এপ্রিলের সেহরির শেষ সময় ধরা হয়েছে ৪টা ২০ মিনিট। আর ইফতারের সময় ৬টা ২২ মিনিট।

তবে সেহরির সময় সতর্কতামূলকভাবে সুবহে সাদিকে তিন মিনিট আগে ধরা হয়েছে এবং ফজরের ওয়াক্ত শুরু সুবহে সাদিকের তিন মিনিট পরে রাখা হয়েছে। সূর্যাস্তের পর সতর্কতামূলকভাবে ৩ মিনিট বাড়িয়ে ইফতারের সময় নির্ধারণ করা হয়েছে।
ঢাকার সাথে সেহরি :নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ,
চাঁদপুর
ঢাকার সময়ের সাথে ইফতার :গাজীপুর ,নেত্রকোনা, পিরোজপুর ,
ঢাকা জেলার সাথে সেহরি বাড়বে
| মানিকগঞ্জ, বগুড়া, সিরাজগঞ্জ ,পঞ্চগড়, নীলফামারী | ১ মিনিট |
| বরিশাল ,ভোলা ,শরীয়তপুর ,ফরিদপুর ,মাদারীপুর ,দিনাজপুর ,জয়পুরহাট ,ঠাকুরগাঁও | ২ মিনিট |
| নওগাঁ ,ঝালকাঠি | ৩ মিনিট |
| নাটোর পাবনা রাজবাড়ী মাগুরা পাটুয়াখালী গোপালগঞ্জ | ৪ মিনিট |
| রাজশাহী ,কুষ্টিয়া ,বরগুনা, বাগেরহাট ,নড়াইল ,ঝিনাইদ | ৫মিনিট |
| খুলনা, যশোর, চুয়াডাঙ্গা, পিরোজপুর ,চাঁপাইনবাবগঞ্জ, | ৬ মিনিট |
| মেহেরপুর, সাতক্ষীরা | ৭মিনিট |
ঢাকা জেলার সাথে ইফতার বাড়বে
| ময়মনসিংহ, গোপালগঞ্জ | ১ মিনিট |
| খুলনা, টাঙ্গাইল, নড়াইল ,মানিকগঞ্জ ,ফরিদপুর | ২ মিনিট |
| শেরপুর, জামালপুর ,মাগুরা | ৩ মিনিট |
| যশোর, সাতক্ষীরা, রাজবাড়ী ,সিরাজগঞ্জ | ৪ মিনিট |
| পাবনা , কুষ্টিয়া ,ঝিনাইদ | ৫মিনিট |
| রাজশাহী, নাটোর ,রংপুর ,কুড়িগ্রাম ,জয়পুরহাট ,লালমনিরহাট | ৮মিনিট |
| নীলফামারী, দিনাজপুর ,চাঁপাইনবাবগঞ্জ | ১০মিনিট |
| পঞ্চগড়, ঠাকুরগাঁও | ১২মিনিট |
ঢাকা জেলার সাথে সেহরি কমবে
| রংপুর ,গাজীপুর ,গাইবান্ধা, নোয়াখালী ,কক্সবাজার | ১ মিনিট |
| চট্টগ্রাম ,নরসিংদী ,জামালপুর, কুড়িগ্রাম, শেরপুর ,লালমনিরহাট | ২ মিনিট |
| ময়মনসিংহ ,কুমিল্লা, কিশোরগঞ্জ ,ফেনী | ৩ মিনিট |
| নেত্রকোনা ,বিবারিয়া , রাঙ্গামাটি ,বান্দরবান | ৪ মিনিট |
| সুনামগঞ্জ ,মৌলভীবাজার | ৮মিনিট |
| রাজশাহী, নাটোর ,রংপুর ,কুড়িগ্রাম ,জয়পুরহাট ,লালমনিরহাট | ৯ মিনিট |
ঢাকা জেলার সাথে ইফতার কমবে
| কিশোরগঞ্জ, নারায়ণগঞ্জ, নরসিংদী ,শরীয়তপুর ,ঝালকাঠি | ১ মিনিট |
| বরিশাল ,পাটুয়াখালী, বরগুনা ,সুনামগঞ্জ, চাঁদপুর | ২ মিনিট |
| বি-বাড়িয়া, লক্ষ্মীপুর, ভোলা, হবিগঞ্জ | ৩ মিনিট |
| সিলেট, কুমিল্লা, নোয়াখালী, মৌলভীবাজার | ৪ মিনিট |
| ফেনী | ৫মিনিট |
| চট্টগ্রাম ,খাগড়াছড়ি | ৮মিনিট |
| রাঙ্গামাটি | ৯ মিনিট |
| বান্দরবান ,কক্সবাজার | ১০মিনিট |
প্রতি বছরের মতো এ বছরও দূরত্ব অনুযায়ী ঢাকার সময়ের সঙ্গে সর্বোচ্চ ১২ মিনিট পর্যন্ত যোগ করে ও ১০মিনিট পর্যন্ত বিয়োগ করে দেশের বিভিন্ন অঞ্চলের মানুষ সেহরি ও ইফতার করবেন বলে ইসলামিক ফাউন্ডেশন থেকে জানা গেছে।