দৈনিক সংপ্রাম
দৈনিক সংপ্রাম প্রত্রিকার প্রধান খবর:“বাংলাদেশে এমন একটি নির্বাচন হচ্ছে যার ফলাফল পূর্বনির্ধারিত”
বাংলাদেশী ভোটাররা আগামীকাল রোববার এমন একটি নির্বাচনের দিকে এগিয়ে যাচ্ছেন যার ফলাফল পূর্বনির্ধারিত। বিরোধী দলের বয়কটের কারণে ক্ষমতাসীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা টানা চতুর্থবারের মতো জয়ী হতে চলেছেন। শেখ হাসিনার এই বিজয় মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের জন্য একটি পরাজয় হিসেবে চিহ্নিত হবে। বাইডেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র নীতির কেন্দ্রে স্থান দিয়েছেন গণতন্ত্রকে এবং বাংলাদেশের মাধ্যমে একটি উদাহরণ সৃষ্টির চেষ্টা করেছিলেন তিনি।
৭৬ বছর বয়সী শেখ হাসিনা বিশ্বের সব থেকে দীর্ঘ সময় ধরে ক্ষমতায় থাকা নারী সরকার প্রধান। তিনি একটি আকর্ষণীয় প্যারাডক্স তৈরি করেছেন। তিনি কট্টরপন্থী ইসলামীর দমন করেছেন, সেনাবাহিনীর উপর বেসামরিক আধিপত্য নিশ্চিত করেছেন এবং তার দেশকে চরম দারিদ্র্য থেকে বের করে এনেছেন। এগুলো এমন সব অর্জন যা অনেক উন্নয়নশীল দেশের নেতারাও দাবি করতে পারবেন না। আবার একইসঙ্গে তিনি এমন রাজনীতির দিকে হাঁটছেন যাকে সংসদীয় গণতন্ত্রের চেয়ে ‘গেম অফ থ্রোনস’ বললেই বেশি মানানসই হয়। যারাই মাথা নত করতে অস্বীকৃতি জানিয়েছেন, তারাই আইনি হয়রানি ও সহিংসতার ঝুঁকিতে রয়েছেন। ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে নিজের প্রশাসনের পার্থক্য সৃষ্টি করতে চেয়েছিলেন বাইডেন। এর অংশ হিসেবে শেখ হাসিনার সরকারের মানবাধিকার লঙ্ঘন ও গণগ্রেফতারের মাধ্যমে বিরোধী দলগুলোকে ভয় দেখানোর জন্য শাস্তি দেয়ার চেষ্টা করেছে হোয়াইট হাউস।
যুগান্তর
যুগান্তর প্রত্রিকার প্রথম পাতার খবর:“বিদেশি পর্যবেক্ষকরা যে কোন কেন্দ্রে যেতে পারবেন না”
নিরাপত্তা এবং দূরত্বের কারণে বিদেশি পর্যবেক্ষরা চাইলেই যে কোন ভোটকেন্দ্র পর্যবেক্ষণ করতে পারবেন না।
পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন জানান সড়ক পথে হোটেল সোনারগাঁও থেকে দুই ঘন্টার দূরত্বে থাকা কেন্দ্রে যেতে পারবেন নিবন্ধিত পর্যবেক্ষকরা। এ ছাড়া ঢাকার বাইরে বিমানে যোগাযোগ আছে এমন জেলাগুলোতে তারা যেতে পারবেন। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ১২৭ জন বিদেশি পর্যবেক্ষক এবং ৭৩ জন সাংবাদিক ইসির নিবন্ধন পেয়েছেন।
দৈনিক কালবেলা দৈনিক কালবেলা :“রাত পোহালেই ভোট”
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের সার্বিক প্রস্তুতি শেষ। এখন শুধু ভোটের জন্য অপেক্ষা।
পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন জানান সড়ক পথে হোটেল সোনারগাঁও থেকে দুই ঘন্টার দূরত্বে থাকা কেন্দ্রে যেতে পারবেন নিবন্ধিত পর্যবেক্ষকরা। এ ছাড়া ঢাকার বাইরে বিমানে যোগাযোগ আছে এমন জেলাগুলোতে তারা যেতে পারবেন। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ১২৭ জন বিদেশি পর্যবেক্ষক এবং ৭৩ জন সাংবাদিক ইসির নিবন্ধন পেয়েছেন।
বাংলাদেশ প্রতিদিন
বাংলাদেশ প্রতিদিন প্রত্রিকার প্রধান খবর,“ভোটার আনার চ্যালেঞ্জ কাল”
কেন্দ্রে কেন্দ্রে নির্বাচনি সামগ্রী ও ব্যালট বিতরণ, আইন প্রয়োগকারী সংস্থার ৮ লাখ সদস্য প্রস্তুত, নিরাপত্তার দিকে নজর সবার
আগামীকাল দ্বাদশ সংসদ নির্বাচন। নিরপেক্ষ ভোট অনুষ্ঠানে কঠোর অবস্থানে নির্বাচন কমিশন। ভোটের মাঠে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে মোতায়েন থাকছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ৮ লাখ সদস্য। কাল ৭ জানুয়ারি রবিবার সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত একটানা ভোট চলবে ২৯৯ আসনে। নওগাঁ-২ আসনে একজন প্রার্থী মারা যাওয়ায় সেখানে পরে ভোট হবে।
ভোটের জন্য প্রতিদ্বন্দ্বী প্রার্থী ও দলের প্রচার শেষ হয়েছে গতকাল সকাল ৮টায়। প্রচার শেষে ভোট গ্রহণের জন্য প্রস্তুত প্রার্থী ও ভোটাররা। বিএনপিসহ বেশ কয়েকটি দলের বর্জনসহ বেশ কিছু কারণে এ নির্বাচনে কেন্দ্রে ভোটার টানাই প্রধান চ্যালেঞ্জ বলে মনে করছেন নির্বাচন বিশ্লেষকরা।
প্রথম আলো
প্রথম আলো প্রত্রিকার প্রধান খবর :“ঢাকায় আবার চলন্ত ট্রেনে আগুন, নিহত ৪”
আগুনে বেনাপোল এক্সপ্রেসের তিনটি কোচ পুড়ে গেছে। এ নিয়ে গত ২৮ অক্টোবরের পর ট্রেনে আগুন ও নাশকতায় নয়জনের মৃত্যু হলো।
রাজধানীর গোপীবাগে বেনাপোল এক্সপ্রেস ট্রেনে আগুনে দুই নারী, এক শিশুসহ অন্তত চারজনের মৃত্যু হয়েছে। গতকাল শুক্রবার রাত ৯টার দিকে চলন্ত ট্রেনটিতে দুর্বৃত্তরা আগুন দেয় বলে ধারণা করা হচ্ছে।
বাংলাদেশ রেলওয়ে ও ফায়ার সার্ভিস জানিয়েছে, যশোরের বেনাপোল থেকে ট্রেনটি ঢাকায় আসছিল। সায়েদাবাদ এলাকা অতিক্রম করার সময় ওই ট্রেনে আগুন দেওয়া হয়। ট্রেনটি কমলাপুর স্টেশনে পৌঁছানোর কিছুক্ষণ আগে গোপীবাগ এলাকায় থামানো হয়। আগুনে ট্রেনটির তিনটি কোচ পুড়ে গেছে।
ফায়ার সার্ভিস জানিয়েছে, ৯টা ৫ মিনিটে খবর পেয়ে তাদের আটটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নেভাতে শুরু করে। তারা ১০টা ২০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনে। রাত পৌনে ১১টায় ফায়ার সার্ভিসের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মাইন উদ্দিন জানান, আগুনে চারজনের মৃত্যু হয়েছে।
এ নিয়ে গত ২৮ অক্টোবরের পর ট্রেনে আগুন ও নাশকতার ঘটনায় মোট নয়জনের মৃত্যু হলো।
কালের কন্ঠ
কালের কন্ঠ প্রত্রিকার প্রধান খবর:“ভোট উৎসবের জন্য প্রস্তুত বাংলাদেশ”নানা কারণে আলোচিত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের সব প্রস্তুতি সম্পন্ন করেছে নির্বাচন কমিশন (ইসি)। গতকাল শুক্রবার সকাল ৮টায় আনুষ্ঠানিক প্রচার-প্রচারণা শেষ হয়েছে। এখন শুধু অপেক্ষা ভোট উৎসবের। আগামীকাল রবিবার সকাল ৮টা থেকে শুরু হচ্ছে ভোটযুদ্ধ, চলবে বিকেল ৪টা পর্যন্ত।বিএনপি-জামায়াতসহ তাদের সমমনা দলগুলো এবারের নির্বাচনে অংশ নিচ্ছে না। কিন্তু ক্ষমতাসীন আওয়ামী লীগ তার মনোনীত নৌকা প্রতীকের প্রার্থীর পাশাপাশি দল থেকে স্বতন্ত্র প্রার্থী হওয়ার পথ খোলা রাখায় বিপুলসংখ্যক প্রার্থী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। এ ছাড়া জাতীয় পার্টি, ওয়ার্কার্স পার্টি, জাসদসহ সব মিলিয়ে ২৮টি রাজনৈতিক দলের এক হাজার ৯৭০ জন প্রার্থী এবার ভোটে অংশ নিচ্ছেন।
বিএনপিসহ সরকারবিরোধী রাজনৈতিক দলগুলো এ নির্বাচন বর্জন করেছে। আজ শনিবার থেকে তারা দেশজুড়ে ৪৮ ঘণ্টার হরতাল পালন করবে। গতকাল শুক্রবার রাত থেকেই দেশের বিভিন্ন স্থানে ভোটকেন্দ্রে ককটেল বিস্ফোরণ ও অগ্নিসংযোগের খবর পাওয়া গেছে। ট্রেনেও অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
সমকাল
সমকাল প্রত্রিকার প্রধান খবর “কেন্দ্রে ভোটার আনা চ্যালেঞ্জ উৎকন্ঠার মধ্যেই প্রস্তুত ইসি”। বিরোধপূর্ণ রাজনৈতিক পরিস্থিতিতে আগামীকাল রোববার অনুষ্ঠিত হচ্ছে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন। সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত একটানা ভোট গ্রহণ করা হবে। আগেভাগে এ নির্বাচনে ফলাফল আঁচ করা গেলেও উদ্বেগ-উৎকণ্ঠা রয়েই যাচ্ছে।মতাসীন আওয়ামী লীগ কেন্দ্রে ভোটার উপস্থিতি বাড়াতে স্বতন্ত্র (ডামি) প্রার্থী দাঁড় করানোসহ নানা কৌশল নিয়েছে। এক-তৃতীয়াংশ আসনে আওয়ামী লীগের এসব প্রার্থীই ব্যাপক প্রতিদ্বন্দ্বিতা গড়ে তোলার আভাস দিয়েছেন। ফলে এসব আসনে ব্যাপক উত্তেজনা বিরাজ করছে।
মানবজমিন
মানবজমিন প্রথম পাতার খবর:“এক ব্যক্তির ইচ্ছায় নির্বাচন হচ্ছে, ফলাফলও নির্ধারিত”আগামী ৭ই জানুয়ারি এক ব্যক্তির ইচ্ছায় নির্বাচন হচ্ছে, ১২ কোটি ভোটারের ফলাফলও এক ব্যক্তির ইচ্ছায় নির্ধারিত হয়ে গেছে বলে মন্তব্য করেছেন বিএনপি’র স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খান। তিনি অভিযোগ করেন, সরকার সবসময় সংবিধানের দোহাই দেয়, এখন তারা নিজেরাই সংবিধান লঙ্ঘন করে ভোটারদের নানাভাবে ভয়ভীতি ও চাপ দিচ্ছে, ভাতাকার্ড ও ভোটার আইডি কার্ড বাতিলের হুমকি দিচ্ছে। নজিরবিহীনভাবে সরকারি কর্মকর্তাদের পোস্টাল ভোটের ব্যবস্থা করা হচ্ছে। ডামি প্রার্থীর পর এখন ডামি ভোটার সৃষ্টির পাঁয়তারা করছে। প্রহসনের এই নির্বাচন বর্জনের জন্য দেশবাসীর প্রতি আহ্বান জানান তিনি। গতকাল সকালে গুলশানের বাসভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে এ এসব কথা বলেন তিনি। এ সময় বিএনপি’র স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান ও বেগম সেলিমা রহমান সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন।
বনিক বার্তা
বনিক বার্তা প্রত্রিকার প্রধান খবর:“গ্যাস সরবরাহ পেতে তীব্র প্রতিযোগিতায় মেঘনাঘাটের বড় তিন বিদ্যুৎ কেন্দ্র”নারায়ণগঞ্জের মেঘনাঘাটে গ্যাসভিত্তিক প্রায় দুই হাজার মেগাওয়াট সক্ষমতার তিনটি বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ করেছে সামিট, ইউনিক ও রিলায়েন্স গ্রুপ। প্রায় ছয় মাস আগে এসব বিদ্যুৎ কেন্দ্র প্রস্তুত হলেও এখন পর্যন্ত গ্যাস সরবরাহের অভাবে বাণিজ্যিক উৎপাদনে যেতে পারেনি। গ্যাস সরবরাহ পেতে বিদ্যুৎ কেন্দ্রগুলোর মধ্যে এখন তীব্র প্রতিযোগিতা দেখা দিয়েছে বলে জ্বালানি খাতসংশ্লিষ্ট কয়েকটি সূত্রে জানা গেছে। বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ে গত সপ্তাহে একটি বৈঠক অনুষ্ঠিত হয়। সেখানে মেঘনাঘাটে গ্যাসভিত্তিক নতুন বিদ্যুৎ কেন্দ্রগুলোয় গ্যাস সরবরাহ নিয়ে বিস্তারিত আলোচনা হয়। এ সময় বিদ্যুৎ কেন্দ্রগুলোর প্রতিনিধিরাও সেখানে উপস্থিত ছিলেন। এছাড়া সামিট পাওয়ারের চেয়ারম্যান মুহাম্মদ আজিজ খান নিজেও বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদের সঙ্গে দেখা করে বিষয়টি নিয়ে আলোচনা করেছেন।