মোঃ লিমন আলী (জেলা প্রতিনিধি সিরাজগঞ্জ)
দেশের প্রথম সিরাজগঞ্জ জেলায় স্থাপিত করা হয় ডিজিটাল ডাস্টবিন। গত বছর ২০২২ সালে উদ্বোধন করা হয় এই ডিজিটাল ডাস্টবিন। শহরকে পরিস্কার পরিচ্ছন্ন রাখার জন্য শহরে গুরুত্বপূর্ণ তিন জায়গায় স্থাপন করা হয়।
পরিষ্কার পরিচ্ছন্ন শহর রাখতে শহরের গুরুত্বপূর্ণ স্থানে অতিরিক্ত ডাস্টবিন এর ব্যাবস্থা থাকলেও তাতেও পরিস্কার পরিচ্ছন্ন রাখতে সক্ষম নয় পৌরসভার পরিস্কার পরিচ্ছন্ন কর্মীগণ।
শনিবার (১২ ই অক্টোবর ) ঘটনা স্থানে গেয়ে যা দেখা যায় ডিজিটাল ডাস্টবিন যা পরিস্কার পরিচ্ছন্ন করা হয় নি দুই মাসের ও বেশি সময় ধরে ।পরিষ্কার না করায় শহরের বাসিন্দারা তাদের বাসার সকল ধরনের ময়লা আবর্জনা ডাস্টবিন রেখে পূরণ করার পর রাস্তায় রাখছে ময়লা গুলো। এতে শহরের গুরুত্বপূর্ণ সড়ক যেখানে দিনে প্রায় ২০ থেকে ৩০ হাজার মানুষের উপস্থিতিতে থাকে এবং তাদের প্রতিদিনের দুর্গন্ধ যেন প্রতিদিন শুঁকতে হয় । অনেক দিনের ময়লা আবর্জনা জমা থাকায় অতিরিক্ত বৃষ্টি হয়ে ময়লাগুলো পচে দুর্গন্ধ ছড়িয়েছে ।
এতে এলাকাবাসী ও প্রতিনিয়ত অফিস করে তাদের এ দূর্গন্ধর আশে পাশে থাকার কারণে তাদের শরীরের বিভিন্ন রকম রোগ দেখা দিচ্ছে। মেয়র শূন্য পদ থাকার কারণে যারা পরিস্কার পরিচ্ছন্ন কর্ম রয়েছে তারা ঠিকমতো কাজ করছে না এলাকাবাসীর দাবি । এলাকা বাসীরা আরো বলেন এখানেও পরিষ্কার পরিচ্ছন্ন কর্মীরা আছে তারা ঠিক মতো কাজ করছে না। তাদের বেতন এখনো পাচ্ছে কিন্তু কাজের সময় কিছু করে না।
গত ৫ ই আগস্ট ছাত্র জনতার গণঅভ্যুত্থানের মাধ্যমে পতন হয় আওয়ামী লীগ সরকার। পতন এর পর থেকেই পলাতক আওয়ামী লীগের সকল নেতাকর্মী । দেশের সাবেক এমপি, মন্ত্রী, পৌরসভার মেয়র,সহ চেয়ারম্যান। সিরাজগঞ্জ সদর পৌরসভার সাবেক মেয়র আব্দুল রউফ মুক্তা ৫ ই আগস্ট পর থেকে পতালক। শহরে নিয়মনীতি অল্প পরিসরে চালু থাকলেও মেয়র শুন্য পৌরসভা কার্যালয়।