আগামী ২, ৩ ও ৪ জানুয়ারি পর্যন্ত লিফলেট বিতরণ ও গণসংযোগ কর্মসূচি অব্যাহত রাখার আহ্বান জানিয়ে এক বিবৃতি প্রকাশ করেন জামায়াতের ভারপ্রাপ্ত সেক্রেটারি মাওলানা এটিএম মা’ছুম।
বাংলাদেশ জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল মাওলানা এটিএম মা’ছুম ০১ জানুয়ারি ৩ দিনের কর্মসূচি ঘোষণা করে প্রদত্ত এক বিবৃতিতে বলেন, “দেশকে ধ্বংসের হাত থেকে উদ্ধারের লক্ষ্যে তামাশার নির্বাচন বাতিল, জালিম সরকারের পদত্যাগ, নির্বাচনকালীন কেয়ারটেকার সরকার গঠন, রাজনৈতিক মিথ্যা মামলা প্রত্যাহার, ফরমায়েসি রায়ে প্রদত্ত সাজা বাতিলসহ গ্রেফতারকৃত সকল নেতাকর্মীর মুক্তির দাবিতে আমি জামায়াতে ইসলামীর পক্ষ থেকে সারাদেশে আগামী ২, ৩ ও ৪ জানুয়ারি পর্যন্ত লিফলেট বিতরণ ও গণসংযোগ কর্মসূচি অব্যাহত রাখার ঘোষণা দিচ্ছি। ঘোষিত কর্মসূচি শান্তিপূর্ণভাবে সফল করে আন্দোলনকে চূড়ান্ত লক্ষ্যে নিয়ে যাওয়ার জন্য আমি জামায়াতে ইসলামীর সর্বস্তরের নেতাকর্মী এবং সংগ্রামী দেশবাসীর প্রতি উদাত্ত আহবান জানাচ্ছি।”