দোস্ত এইড বাংলাদেশ সোসাইটি তাদের নিয়মিত সমাজসেবামূলক কাজের অংশ হিসেবে সুবিধা বঞ্চিত শিক্ষার্থীদের মাঝে শিক্ষাবৃত্তি প্রদান করা হয়েছে । সমাজের অবহেলিত শিশুদের শিক্ষায় উৎসাহিত করতে এবং তাদের উজ্জ্বল ভবিষ্যৎ নিশ্চিত করতে এই উদ্যোগ নেওয়া হয়েছে।
মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর)সকালে সৈয়দ আকবর আলী মেমোরিয়াল হাই-স্কুল মাঠে বিভিন্ন মাদ্রসা থেকে আগত ৫০ জন সুবিধা বঞ্চিত শিক্ষার্থীদের মাঝে শিক্ষাবৃত্তি প্রদান করা হয়।
দোস্ত এইড বাংলাদেশ সোসাইটি সিরাজঞ্জের সমন্বয়কারি জনাব নাজমুল ইসলাম বলেন , আমরা শুধু শিক্ষাবৃত্তি নয়, বিভিন্ন সময় অসহায় ও দুস্থ মানুষের পাশে দাঁড়াতে নানা ধরনের কর্মসূচি হাতে নেয়। এর মধ্যে রয়েছে শীতকালে দরিদ্রদের মাঝে শীতবস্ত্র বিতরণ, ইফতার ও খাদ্য সামগ্রী বিতরণ, বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগে ত্রাণ সহায়তা প্রদান এবং স্বাস্থ্যসেবা ও চিকিৎসা সহায়তা প্রদান করে থাকে।
দোস্ত এইড বাংলাদেশ সোসাইটির এই ধরনের উদ্যোগ সমাজের অন্যান্য সংগঠনগুলোকেও উৎসাহিত করছে। তারা বিশ্বাস করে, সকলের সম্মিলিত প্রচেষ্টায় একটি সুন্দর ও সাম্য সমাজ গঠন করা সম্ভব।