মোঃ লিমন আলী (সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি)
সন্ত্রাসী ছাত্রলীগ নিষিদ্ধ ও ফ্যাসিবাদীর রাষ্ট্রপতির পদত্যাগ লেজুড়বৃত্তি ছাত্র রাজনীতি নিষিদ্ধ ও গণহত্যার বিচারে দাবিতে ছাত্র জনতার মশাল মিছিল আয়োজন করে সিরাজগঞ্জ জেলা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন।
আজ মঙ্গলবার (২২ ই সেপ্টেম্বর) সন্ধ্যা ৬ টায় সময় ইসলামিয়া সরকারি কলেজ মাঠ থেকে একটি মশাল মিছিল বের করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সিরাজগঞ্জ জেলা। মশাল মিছিল ইসলামিয়া কলেজ মাঠ থেকে এলিয়ার্ড ব্রিজ হয়ে বড় বাজার হয়ে জেলা কেন্দ্রীয় শহীদ মিনারে বক্তব্য দেওয়া হয়।
এই সময় উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ জেলা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা এই সময় শিক্ষার্থীরা বলেন গত ৫ ই আগস্ট ছাত্র জনতার গণঅভ্যুত্থানের মাধ্যমে শেখ হাসিনার সরকারের পতন হয়েছে । পতন এর পর থেকে আওয়ামী লীগের সকল অঙ্গসংগঠনের নেতাকর্মীরা পলাতক আছে ।
৫ ই আগস্ট রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন বাংলাদেশ সেনাবাহিনী ,বাংলাদেশ নৌবাহিনী ,বাংলাদেশ বিমান বাহিনী, তিন বাহিনীর প্রধান পিছনে রেখে তিনি বলেছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করেছেন এবং আমি তা গ্রহন করেছি । কিন্তু গত ২১ ই অক্টোবর একটি গণযোগাযোগ মাধ্যমে প্রকাশ পাওয়া যায় রাষ্ট্রপতি নতুন বিবৃতি দিয়েছেন শেখ হাসিনা পদত্যাগ করেননি এবং পদত্যাগ পত্র খুঁজে পাওয়া যাচ্ছে না এমন বক্তব্য মিথ্যাচার বলে ঘোষণা দিয়েছেন ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা।
তারা আরো বলেন রাষ্ট্রপতিকে ৪৮ ঘণ্টা আল্টিমেটাম দেয়া হয় । এর মধ্যে যদি পদত্যাগ না করেন তার বাসভবন ঘেরা করা হবে বলেও এমন কথা জানান শিক্ষার্থীরা। তারা আরো বলেন আমারা এখনো স্বাধীনতা অর্জন করতে পারি নাই আমাদের এখনো যুদ্ধ শেষ হয়নি। শেখ হাসিনার পদত্যাগ করতে যখন পেরেছি রাষ্ট্রপতিকে পদত্যাগ করতে বেশি সময় লাগবে না ছাত্র সমাজের।
এই সময়ে উপস্থিত ছিলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সিরাজগঞ্জ জেলার সাধারণ শিক্ষার্থীরা ও সাধারণ জনগণ ইসলামীয়া সরকারি কলেজ মাঠ প্রাঙ্গন থেকে মশাল মিছিল বের করে শহরের গুরুত্বপূর্ণ সড়ক গুলোতে স্লোগান মাধ্যমে প্রতিবাদি মিছিল করেন এবং কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে বক্তব্য মাধ্যমে মশাল মিছিল শেষ হয় ।