কোটা সংস্কার আন্দোলন চলাকালে পুলিশের গুলিতে নিহত বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক আবু সাঈদের পরিবারের সাথে দেখা করতে আজ শনিবার রংপুর যাবেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।
শুক্রবার (৯ আগস্ট) প্রধান উপদেষ্টার প্রেস উইংয়ের একটি সূত্র এ তথ্য জানা যায়।
কোটা সংস্কার আন্দোলনে অন্যতম সমন্বয়ক এবং পুলিশের গুলিতে প্রথম নিহত হন । গত ১৬ জুলাই রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) এই শিক্ষার্থী গুলি করে হত্যা করা হয়। তার মৃত্যুতে আন্দোলনরত শিক্ষার্থীদের মধ্যে উত্তেজনার সৃষ্টি হয়। এর জের ধরে ৫ আগস্ট ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকারের পতন ঘটে।
বৃহস্পতিবার (৮ আগস্ট) ঢাকায় পৌঁছানোর পর প্রথম বক্তব্যে অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বেরোবি শিক্ষার্থী আবু সাঈদকে স্মরণ করেন এবং ‘তিনি বাংলাদেশের সবার হৃদয়ে থাকবেন চিরকাল’বলে মন্তব্য করেন।
ড. ইউনূস বলেছেন, ‘এই সময়ে আবু সাঈদের কথা মনে পড়ছে যে আবু সাঈদের ছবি বাংলাদেশের প্রতিটি মানুষের মনে গেঁথে আছে। এটা কেউ ভুলতে পারবে না। কী অবিশ্বাস্য একটা সাহসী যুবক বন্দুকের সামনে দাঁড়িয়ে আছে এবং তারপর থেকে আর কোনো যুবক, কোনো যুবতী হার মানেনি।