গতকাল শুক্রবার রাতে গাজীপুর মহানগরীর টিঅ্যান্ডটি সরকারি প্রাথমিক বিদ্যালয় ও পূর্ব চান্দনা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। খবর পেয়ে ফায়ার সার্ভিস গিয়ে আগুন নেভায়।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক ওসমান আলী বলেন, রাত ৩টার দিকে স্কুলের দপ্তরির কাছ থেকে আগুন লাগার খবর পেয়ে তিনি পুলিশকে জানাই। পুলিশের কাছ থেকে খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনেন
অগ্নিকাণ্ডে বিদ্যালয়ের ৯টি কক্ষের আসবাব পুড়ে গেছে। এতে প্রায় ৫০ লাখ টাকার ক্ষতি হয়েছে।
এ বিষয়ে বাসন থানার পরিদর্শক (তদন্ত) রফিকুল ইসলাম বলেন, অগ্নিকাণ্ডে পূর্ব চান্দনা সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রের আংশিক এবং টিঅ্যান্ডটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৯টি কক্ষ পুড়ে গেছে। গত সিটি করপোরেশন নির্বাচনে টিঅ্যান্ডটি সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্র ছিল।
জানাজায়, আসন্ন নির্বাচনে ওই বিদ্যালয়ে ভোটকেন্দ্র নেই।
গাজীপুর ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক আবদুল্লাহ আল আরেফিন বলেন, ধারণা করা হচ্ছে, স্কুলের জানালা দিয়ে পেট্রল ঢেলে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।