মোঃ লিমন আলী (জেলা প্রতিনিধি সিরাজগঞ্জ)
দীর্ঘ প্রতিক্ষার পর অবশেষে যমুনা নদীর ওপর নির্মিত দেশের সবচেয়ে বড় রেলওয়ে সেতুর দিয়ে সর্বোচ্চ ১২০ কিমি গতিতে পরীক্ষামূলক দুটি ট্রেন।
রোববার (৫ জানুয়ারি) সকাল থেকে ধীরে ধীরে গতি বাড়িয়ে পরীক্ষামূলকভাবে ট্রেন দুটি চলাচল করলেও বিকেল ৪টা ২৩ মিনিটের দিকে ট্রেন দুটি ঘণ্টায় সর্বোচ্চ ১২০ কিমি গতিতে সেতু অতিক্রম করে। এর
আগে, সকাল ৯টা ২০ মিনিটে আজকের প্রথম পরীক্ষামূলক ট্রেন দুটি সফলভাবে সেতু অতিক্রম করে। এরপর পর্যায়ক্রমে বাড়তে থাকে ট্রেনের গতি। প্রথমে ঘণ্টায় ২০ কিমি দিয়ে শুরু করে এরপর ৬০, ৮০, ৯০, ১০০, ১১০ ও সর্বশেষ ১২০ কিমি গতিতে চলে ট্রেন দুটি।