সাবেক সাবেক আইনমন্ত্রী আনিসুল হক ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা ও শিল্পপতি সালমান এফ রহমান আটক গ্রেপ্তার হয়েছেন।
মঙ্গলবার (১৩ আগস্ট) রাজধানীর সদরঘাট নৌ পথে পালানো সময় থেকে নিউমার্কেট থানার এক মামলায় তাদেরকে গ্রেপ্তার করা হয়।
ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার (ডিএমপি) মো. মাইনুল হাসান তাদের গ্রেপ্তারের বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেন।
গত ৫ আগস্ট ছাত্র-জনতার আন্দোলনের মুখে শেখ হাসিনা প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে দেশ ছাড়ার পর তার মন্ত্রিসভার সদস্যরা আত্মগোপনে থাকেন। আত্মগোপনে আছেন আওয়ামী লীগের বড় বড় নেতারাও। কেউ কেউ আবার দেশ ছেড়েছেন । এর মধ্যে আনিসুল হক ও সালমান এফ রহমানকে গ্রেপ্তারের কথা জানাল পুলিশ।