বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের মধ্যে সম্পর্ক কীভাবে আরও এগিয়ে নেওয়া যায় সে বিষয়ে পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদের সঙ্গে বৈঠক করেছেন ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস।
বুধবার (১৭ জানুয়ারি) পররাষ্ট্র মন্ত্রণালয়ে নতুন পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদের সঙ্গে বৈঠক শেষে এ কথা বলেছেন তিনি।
পিটার হাস বলেন, দুপক্ষের মধ্যে ব্যবসা-বাণিজ্য ও রোহিঙ্গা সংকটে একে অপরকে কীভাবে সহযোগিতা করতে পারি, সে বিষয়ে আলোচনা করেছি। সামনের মাসগুলোতে আমাদের পারস্পরিক স্বার্থ এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আরও কাজ করব।
মার্কিন রাষ্ট্রদূত বলেন, বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের সম্পর্ককে এগিয়ে নিতে কাজ করার বিষয়ে আলোচনা হয়েছে।