শাহিন মিয়া গাইবান্ধা প্রতিনিধি : গাইবান্ধার সুন্দরগঞ্জে ২০২৫ সালের এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত ছাত্র-ছাত্রীদের সংবর্ধনা দেয়া হয়েছে।
শুক্রবার বিকেল ৪ টার দিকে উপজেলা পরিষদ সভাকক্ষে আলহাজ্ব মশিউর রহমান ফাউন্ডেশনের উদ্যোগে এ আয়োজন করা হয়েছে।
সভাপতিত্ব করেন আলহাজ্ব মশিউর রহমান ফাউন্ডেশনের সভাপতি আলহাজ্ব মো, মশিউর রহমান।
প্রধান অতিথির বক্তব্য দেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দার।
বিশেষ অতিথির বক্তব্য দেন মাননীয় প্রধান উপদেষ্টার কার্যালয়ের সিনিয়র সহকারী সচিব মামুন শিবলী, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো, হেদায়েতুল ইসলাম, অতিরিক্ত, পুলিশ সুপার মো, শরিফুল আলম, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাজ কুমার বিশ্বাস ও জেলা সহকারী শিক্ষা অফিসার খান মো, সাইফুল ইসলাম।
এ সময় আরও বক্তব্য দেন সরকারি টিচার্স ট্রেনিং কলেজের (রংপুর) প্রভাষক (শিক্ষা) এস এম আব্রাহাম, জেলা জামায়াতের নায়েবে আমীর অধ্যাপক মো মাজেদুর রহমান, সুন্দরগঞ্জ থানা আমীর অধ্যাপক মো, শহিদুল ইসলাম মঞ্জু, বিএনপির আহবায়ক মো, বাবুল আহমেদ, পৌর আমীর মুহাঃ একরামুল হক, পৌরসভার সাবেক মেয়র মো. নুরুন্নবী প্রামাণিক সাজু, একাডেমি সুপার ভাইজার মো, বেলাল হোসেন, প্রধান শিক্ষক মো, আহসান হাবিব খোকন, বাংলাদেশ শিক্ষক পর্যবেক্ষণ সোসাইটির চেয়ারম্যান অধ্যক্ষ এম শরিফুল ইসলাম, কৃতি শিক্ষার্থী মো, আরিফুল ইসলাম সোহাগ প্রমূখ।
আলোচনা শেষে উপজেলার জিপিএ-৫ প্রাপ্ত মোট ৩৭৫ জন শিক্ষার্থীকে সম্মাননা স্মারক দেয়া হয়।
উল্লেখ্য, “শিক্ষার সার্বিক মান ও মেধাবী শিক্ষার্থী অন্বেষণে আমরা” এ আকাঙ্খা নিয়ে আলহাজ্ব মশিউর রহমান ফাউন্ডেশন প্রতিষ্ঠিত হয় ২০০০ সালে। সেই থেকে এ কাজটি করে আসছেন এ ফাউন্ডেশন।
পুরো অনুষ্ঠান সঞ্চালন করেন গ্রীন রেসিডেন্সিয়াল স্কুল এন্ড কলেজের ২ শিক্ষার্থী মোরছালিন সুলতানা ও সিদরাতুল মুনতাহা সেঁজুতি।