বরগুনা বাস মালিক সমিতির সাধারণ সম্পাদক সগির হোসেনের ওপর হামলা ও অফিস ভাঙচুরের প্রতিবাদে সোমবার (২২ জানুয়ারি) সকাল থেকে জেলার সকল রুটে শুরু হয়েছে অনির্দিষ্টকালের জন্য ধর্মঘট ডেকেছে বরগুনা জেলা বাস মালিক সমিতির
হঠাৎ করে আন্তঃজেলা এবং রাজধানীর সাথে মালিক- শ্রমিকদের এই ধর্মঘটে চরম ভোগান্তিতে পড়েছে সাধারণ যাত্রীরা।
বরগুনা পৌর বাস টার্মিনালে ধর্মঘটকে কেন্দ্র করে অপ্রীতিকর ঘটনা এড়াতে পুলিশ মোতায়ন করা হয়েছে।
এ বিষয়ে বরগুনা জেলা বাস মালিক সমিতির সভাপতি গোলাম মোস্তফা কিছলু গণমাধ্যমকে বলেন, আমরা বাস ধর্মঘট করতে চাইনি। কিন্তু অনাকাঙ্ক্ষিত ভাবেই আমরা বাধ্য হয়েছি।
বরগুনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বলেন, মালিক সমিতির সাধারণ সম্পাদক বাদী হয়ে এ ব্যাপারে থানায় একটি মামলা দায়ের করেছেন।