‘ভোটের অধিকার ফিরিয়ে আনারআন্দোলন অব্যাহত থাকবে’কাগার থেকে বের হয়ে নেতাকর্মীদের উদ্দেশ্য করে বললেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারী) কেরানীগঞ্জের ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে জামিনে মুক্তি পেয়ে কারাগারের সামনে উপস্থিত নেতাকর্মীদের সামনে বক্তব্যে এ কথা বলেন।
গ্রেপ্তার হওয়ার সাড়ে তিন মাস পর জামিনে মুক্তি পান মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও দলটির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। আজ কারাগার থেকে বেলা সাড়ে তিনটার দিকে মুক্তি পান এই দুই নেতা।
মুক্তি পাওয়ার পর নেতা-কর্মীরা ফুল ছিটিয়ে মির্জা ফখরুল ও আমীর খসরুকে শুভেচ্ছা জানান। এ সময় তাদের উদ্দেশে মির্জা ফখরুল বলেন, তিনি বলেন, নেতা-কর্মীদের হতাশার কিছু নেই।
তাদের আন্দোলনের কোনো ক্ষতি হয়নি। তারা ভোটের অধিকার ফিরিয়ে আনার আন্দোলন অব্যাহত রাখবেন।
মির্জা ফখরুল বলেন, ৭ জানুয়ারির একপক্ষীয় নির্বাচন করে সরকারই ক্ষতিগ্রস্ত হয়েছে। বিএনপির কোনো ক্ষতি হয়নি।
এ সময় আমীর খসরু মাহমুদ চৌধুরীও বলেছেন, তারা তাদের আন্দোলন চালিয়ে যাবেন।